বাংলাহান্ট ডেস্ক : ট্রেন যাত্রীদের জন্য টিকিট নিয়ে এল বড় আপডেট। লোকাল ট্রেন বা দূরপাল্লার ট্রেনের (Indian Railways) জেনারেল কামরায় ভ্রমণ করেন এমন কোনও যাত্রী যদি মোবাইল অ্যাপ ব্যবহার করেন, তাদের এবার থেকে হতে হবে আরও সতর্ক। রেলের তরফে জানানো হয়েছে, ডিজিটাল জেনারেল টিকিটের স্ক্রিনশট, ছবি, পিডিএফ কপি, হোয়াটসঅ্যাপে পাঠানো টিকিট এখন থেকে আর বৈধ বলে গণ্য করা হবে না।
ট্রেনে (Indian Railways) আর চলবে না এই টিকিট
জানা গিয়েছে, টিকিট পরীক্ষক চাইলে এবার আসল অ্যাপ খুলে টিকিট দেখাতে হতে পারে। নয়তো জরিমানা করা হবে। ডিজিটাল টিকিটের অপব্যবহার আটকাতে এবং জালিয়াতি রুখতে এই গাইডলাইন নিয়ে এসেছে রেল। এ বিষয়ে স্পষ্ট বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে রেলের তরফে।

কী বলা হয়েছে রেলের তরফে: বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকিটের কোনও স্ক্রিনশট গ্রাহ্য করা হবে না। টিকিটের ছবি, পিডিএফ কপি অবৈধ বলে গণ্য হবে। কোনও ম্যাসেজিং অ্যাপের ফরওয়ার্ড করা টিকিট বৈধ হবে না। আরও বলা হয়েছে, যে রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে টিকিটটি বুক করা হয়েছে সেটি ট্রেন সফরের সময় মোবাইলের রেল ওয়ান অ্যাপের মধ্যেই থাকতে হবে।
আরও পড়ুন : ইলিশ-চিংড়ি টাটকা কিনা কীকরে বুঝবেন? জেনে রাখুন কৌশল
কখন কাটতে হবে টিকিট: ট্রেন (Indian Railways) ছাড়ার নির্দিষ্ট সময়ের আগেই ডিজিটাল আনরিজার্ভড টিকিট কেটে ফেলতে হবে। কিন্তু ট্রেন স্টেশন ছেড়ে চলে যাওয়ার পর যদি অ্যাপের মাধ্যমেও টিকিট বুক করা হয় তবে তাতে কোনও লাভ হবে না। রেলের তরফে বলা হয়েছে, ট্রেন সফরের সময় যে ফোনে রেল ওয়ান রেজিস্টার্ড রয়েছে সেটি সঙ্গে রাখতে হবে।
আরও পড়ুন : এ সপ্তাহেও এল না TRP, কী প্রভাব পড়বে সিরিয়ালের উপর?
রেলের তরফে বলা হয়েছে, শুধুমাত্র রেল ওয়ান অ্যাপের মাধ্যমে কাটা ডিজিটাল আনরিজার্ভড টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সংরক্ষিত টিকিটের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম প্রযোজ্য হবে না।













