বাংলাহান্ট ডেস্ক : আগে প্রতি বৃহস্পতিবার প্রকাশ্যে আসত টিআরপি (TRP) তালিকা। বিভিন্ন চ্যানেলের সিরিয়ালগুলির মধ্যে কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল তা নিয়ে থাকত উন্মাদনা। অনুরাগীদের মধ্যেও চলত আলোচনা। কিন্তু গত সপ্তাহ থেকেই হঠাৎ বন্ধ টিআরপি। এ সপ্তাহেও আসেনি টিআরপি তালিকা। কিন্তু কেন?
অনির্দিষ্টকালের জন্য বন্ধ টিআরপি (TRP)
জানা গিয়েছে, ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা বার্ককে অনির্দিষ্টকালের জন্য টিআরপি প্রকাশ না করার নির্দেশিকা জারি করা হয়েছে। বার্কের লাইসেন্স নবীকরণ না হওয়া পর্যন্ত টিআরপি প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে কি সিরিয়ালের টিআরপিতে কোনও প্রভাব পড়বে না।

কী বললেন স্বস্তিকা: ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’র নায়িকা স্বস্তিকা জানান, পরিচালক স্নেহাশিস চক্রবর্তী এর আগেও এমন অনেক ধারাবাহিক এনেছেন যেগুলি ১২-১৩ টিআরপি পেয়েছে। এখন নম্বর কমেছে আগের থেকে। তাও বিদ্যা ব্যানার্জি ৪ পর্যন্ত নম্বর তুলেছিল। তাঁর মতে টিআরপি না এলেও ক্ষতি নেই। কিন্তু টিআরপি একটি ইন্সপিরেশনের মতো কাজ করে।
আরও পড়ুন : একটি ইলিশের দামই ২৩ হাজার টাকা! কত ওজনের, কোথায় মিলল?
টিআরপি না আসায় কী প্রভাব: নায়ক অর্ণব জানান, টিআরপি (TRP) না আসায় একটি বিষয় ভালো হয়েছে। প্রতিযোগিতা কমবে। অভিনেত্রী পল্লবী শর্মা বলেন, এখন টিআরপি নিয়ে মাতামাতি বেশি হয়। তবে তাঁর মতে, অভিনেতা অভিনেত্রীদের এসব নিয়ে মাতামাতি না করাই ভালো।
আরও পড়ুন : ইলিশ-চিংড়ি টাটকা কিনা কীকরে বুঝবেন? জেনে রাখুন কৌশল
গত কয়েক সপ্তাহ ধরে বেঙ্গল টপার হচ্ছিল ‘উজি’ ওরফে আরাত্রিকা। এই সময় টিআরপি বন্ধ হয়ে যাওয়াটা জোয়ার ভাঁটার কাছে খারাপ খবর। এরপর যেদিন টিআরপি আসবে সেদিন বোঝা যাবে মেগার উপর কোনও প্রভাব পড়েছে কিনা।
















