রয়েছে বিশেষ কারণ! IPL ২০২৬-এ হবে না উদ্বোধনী অনুষ্ঠান, বড় সিদ্ধান্ত BCCI-র

Published on:

Published on:

Big update regarding Indian Premier League 2026.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেট অনুরাগীদের জন্য এবার একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। মূলত, IPL ২০২৬ (Indian Premier League) নিয়ে BCCI একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, BCCI এবার IPL-এর উদ্বোধনী অনুষ্ঠান তথা ওপেনিং সেরিমনি বাতিল করেছে। এই সিদ্ধান্তের নেপথ্যে একটি বিশেষ কারণও রয়েছে। গত বছর বেঙ্গালুরুতে RCB-র ভিকট্রি প্যারেডের সময় পদপিষ্ট হয়ে যাঁরা প্রাণ হারিয়েছিলেন, তাঁদের সম্মানে BCCI এই সিদ্ধান্ত নিয়েছে। ওই দুর্ঘটনায় ১১ জন প্রাণ হারিয়েছিলেন। TOI-র রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁদের স্মরণে এই মরশুমে IPL-এর উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করেছে।

IPL ২০২৬ (Indian Premier League)-এর প্রথম ম্যাচটি বেঙ্গালুরুতে সম্পন্ন হবে:

জানিয়ে রাখি যে, নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৮ মার্চ থেকে IPL ২০২৬ শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচটি বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা হবে। গত বছর RCB-র জয়ের পর এই স্টেডিয়ামের বাইরেই পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন ১১ জন। যেহেতু, এবার চিন্নাস্বামী স্টেডিয়ামেই প্রথম ম্যাচ সম্পন্ন হবে সেহেতু উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

 Big update regarding Indian Premier League 2026.

এদিকে, TOI BCCI সচিব দেবজিৎ সাইকিয়াকে উদ্ধৃত করে জানিয়েছেন যে, IPL-এর ১৯ তম মরশুমে সমাপ্তি অনুষ্ঠান সম্পন্ন হবে আগামী ৩১ মে। এছাড়াও, IPL ২০২৬-এর ফাইনালও ৩১ মে সম্পন্ন হতে পারে। ফাইনালের আগেই সমাপ্তি অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ভারতে তৈরি হবে ১০০টি নতুন বিমানবন্দর! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

গত বছর কলকাতায় সম্পন্ন হয় উদ্বোধনী অনুষ্ঠান: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২৫-এর IPL-এর উদ্বোধনী অনুষ্ঠান কলকাতায় সম্পন্ন হয়েছিল। যেখানে শাহরুখ খান থেকে শুরু করে শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি এবং করণ আউজলার মতো শিল্পীরা পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন।

আরও পড়ুন: ভুয়ো IRCTC অ্যাকাউন্টের দিন শেষ! রেল যা পদক্ষেপ নিয়েছে… লাভবান হবেন যাত্রীরা

এর আগেও স্থগিত হয় IPL-এর উদ্বোধনী অনুষ্ঠান: উল্লেখ্য যে, এটা প্রথমবার নয় যে, IPL-এর উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এর আগে পুলওয়ামা হামলায় শহিদ ৪০ জন CRPF জওয়ানের স্মরণে IPL ২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানও স্থগিত করা হয়েছিল। যেখানে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বরাদ্দকৃত অর্থ শহিদদের পরিবারদের মধ্যে বিতরণ করা হয়।