একক বেঞ্চের নির্দেশকে সরাসরি চ্যালেঞ্জ! ভোটের সময় বাইক আটকাতে ডিভিশন বেঞ্চে কমিশন

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে নির্বাচনের সময়ে বাইক চলাচলে কড়া নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। কমিশনের (Election Commission Of India) সিদ্ধান্তের বিরোধীতা করে মামলা হয় হাইকোর্টে। আগেই কমিশনের পদক্ষেপে কড়া সমালোচনা করেছিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তি সংশোধনও করা হয়। এদিকে বাইক নিয়ে নিষেধাজ্ঞা বজায় রাখতে পাল্টা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দরবারে নির্বাচন কমিশন। সোমবারই মামলার শুনানি।

হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কমিশন | Calcutta High Court

বাইক নিয়ে নির্বাচক কমিশনের নির্দেশ ছিল, ভোটের ২দিন আগে থেকে শুধুমাত্র নির্বাচনের কাজেই বাইক ব্যবহার করা যাবে। কোনও জরুরি কাজ, অসুস্থতা বা কাজের সূত্রে বাইরে বেরোনো যাবে তবে লাগবে আই-কার্ড। এক বাইকে, একজনের বেশি ব্যক্তি চাপতে পারবে না বলা হয়েছিল।

শুক্রবার এই মামলার শুনানিতে হাইকোর্টের একক বেঞ্চ জানিয়েছিল, দু’দিন নয়, ১২ ঘণ্টা আগে থেকে বিধিনিষেধ জারি থাকবে। বাইক র‍্যালি নিষিদ্ধ থাকবে। ভোটের ১২ ঘণ্টা আগে জরুরি প্রয়োজন ছাড়া যাত্রী নিয়ে যাওয়া যাবে না। তবে ভোটের দিন ভোট দিতে পরিবার নিয়ে বাইকে করে যাওয়া যাবে। ভোটের ১২ ঘণ্টা আগে শুধু সওয়ারিতে নিষেধ করে হাইকোর্ট।

হাইকোর্ট জানায় জরুরি কারণ ছাড়া ভোট শুরু হওয়ার ১২ ঘণ্টা আগে থেকে এক বাইকে ২জন সওয়ার হতে পারবেন না। একইসাথে অ্যাপ-নির্ভর বাইকের চালক, গিগ-কর্মী এবং অফিসগামী ব্যক্তিদের ভোটের ৪৮ ঘণ্টা আগেও বাইক নিয়ে চলাচলে ছাড় দেয় হাইকোর্ট। সংশ্লিষ্ট ব্যক্তিদের আইডি কার্ড দেখিয়ে চলাচলে অনুমতি দেওয়া হয়।

Calcutta High Court Slams EC Over Bike Ban Before Polls

আরও পড়ুন: IIT-র টপার থেকে UPSC-তে প্রথম স্থান! দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা IAS রাজু নারায়ণ স্বামীর কাহিনি চমকে দেবে

এরই মধ্যে বাইক বাহিনীর দাপটের ঘটনা সামনে আসে। এই পরিস্থিতিতে বাইক দাপট রুখতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল নির্বাচন কমিশন। বাইক নিয়ে হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের ডিভিশন বেঞ্চে।