IIT-র টপার থেকে UPSC-তে প্রথম স্থান! দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা IAS রাজু নারায়ণ স্বামীর কাহিনি চমকে দেবে

Published on:

Published on:

Raju Narayana Swamy's Success story will inspire you.
Follow

বাংলাহান্ট ডেস্ক: আইআইটির মেধাবী ছাত্র থেকে দেশের শীর্ষ প্রশাসনিক পদে পৌঁছনো এই অসাধারণ সফল (Success Story) এক যাত্রাপথের কাহিনি সামনে আনলেন শ্রীধর ভেম্বু। জোহো করপোরেশনের প্রতিষ্ঠাতা ও সিইও শ্রীধর ভেম্বু তাঁর সহপাঠী রাজু নারায়ণ স্বামীর জীবনের কথা শেয়ার করে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছেন এই আইএএস অফিসারকে। আইআইটি মাদ্রাজে একসঙ্গে পড়াশোনা করার সময় থেকেই রাজুর মেধা ও স্বতন্ত্র চিন্তাধারার কথা তুলে ধরেন ভেম্বু।

রাজু নারায়ণের অসাধারণ সাফল্যের কাহিনি (Success Story)

ভেম্বুর কথায়, ১৯৮৫ সালের আইআইটি জেইই পরীক্ষায় রাজু নারায়ণ স্বামীর সর্বভারতীয় র‌্যাঙ্ক ছিল শীর্ষ দশের মধ্যে। কেরলের একটি ছোট শহর থেকে উঠে এসে এমন সাফল্য অর্জন করা তাঁর জন্য সহজ ছিল না। সেই সময় অধিকাংশ মেধাবী ছাত্র বড় শহর থেকে আসতেন এবং পরবর্তী জীবনে বিদেশে পাড়ি জমাতেন। কিন্তু রাজু সেই পথ অনুসরণ না করে সম্পূর্ণ ভিন্ন সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন:মমতার এলাকাতে দাঁড়িয়েই পরিষেবা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

১৯৮৯ সালে আইআইটি মাদ্রাজ থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক হওয়ার পর তিনি ম্যাসাচুসেট ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পূর্ণ বৃত্তির সুযোগ পান। অনেকের কাছেই এটি স্বপ্নপূরণের সুযোগ হলেও রাজু তা প্রত্যাখ্যান করেন। তিনি বিদেশে না গিয়ে দেশে থেকেই UPSC পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে ১৯৯১ সালে তিনি এই পরীক্ষায় সর্বভারতীয় প্রথম স্থান অর্জন করেন বলে জানা যায়।

প্রশাসনিক জীবনে রাজু নারায়ণ স্বামী তাঁর কঠোর সততা ও আপসহীন মনোভাবের জন্য পরিচিত হয়ে ওঠেন। অবৈধ জমি দখল, দুর্নীতিগ্রস্ত রিয়েল এস্টেট ব্যবসা এবং প্রভাবশালী রাজনৈতিক মহলের বিরুদ্ধে তিনি বারবার সরব হয়েছেন। তাঁর এই অবস্থান অনেক সময় তাঁকে বিতর্কের কেন্দ্রেও নিয়ে এসেছে, তবে তিনি নিজের নীতিতে অটল থেকেছেন।

Raju Narayana Swamy's Success story will inspire you.

আরও পড়ুন: ভোটের ডামাডোলে স্কুলে যাওয়া প্রশ্নের মুখে, ৪ মে অবধি অনিশ্চয়তা ঘিরে পড়ুয়ারা

নিজের কাজের ধরন সম্পর্কে তিনি নিজেই জানিয়েছেন, কোনও কিছু ‘ভুল’ বা ‘অন্যায্য’ মনে হলে তিনি আপস করতে পারেন না। এই একগুঁয়ে মনোভাবই তাঁকে অন্যদের থেকে আলাদা করে তোলে। শ্রীধর ভেম্বুর শেয়ার করা এই কাহিনি শুধুমাত্র একজন সফল (Success Story) আইএএস অফিসারের গল্প নয়, বরং এটি এমন এক ব্যক্তিত্বের উদাহরণ, যিনি প্রতিকূলতার মধ্যেও নিজের নীতিকে অক্ষুণ্ণ রেখে দেশের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন।