বামেদের জোট জল্পনাকে ‘ক্ষণস্থায়ী প্রেমের’ সঙ্গে তুলনা সুকান্তর! কী জানালেন কেন্দ্রীয় মন্ত্রী?

Published on:

Published on:

BJP's former president Sukanta criticizes the Left Front over the alliance
Follow

বাংলা হান্ট ডেস্ক: জোট নিয়ে বামফ্রন্ট এবার তীব্র কটাক্ষের সম্মুখীন হল। এবারের নির্বাচনে বামফ্রন্ট কাদের সাথে জোট গড়বে, সেটা এখনো স্পষ্ট নয়। তবে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumder)। প্রসেনজিতের বাড়ি থেকে বেরিয়ে এই ব্যাপারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি আর জোট প্রসঙ্গে কটাক্ষ করেন বামফ্রন্টকে।

জোট নিয়ে বামফ্রন্টকে কটাক্ষ বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্তর (Sukanta Majumder):

কংগ্রেস একলা চলো নীতি নিয়ে এগিয়েছে, অর্থাৎ তারা বামফ্রন্টের সাথে এবারের নির্বাচনে জোটে যাচ্ছে না, সেটা স্পষ্ট করে তারা জানিয়ে দিয়েছে। অন্যদিকে হুমায়ুনের সঙ্গে সিপিএমের বৈঠক নিয়ে এখনও অস্বস্তিতে বামেরা। সেই সঙ্গে রয়েছে নওশাদ সিদ্দিকীর আইএসএফ-এর সঙ্গে জোট প্রসঙ্গ।

কিন্তু এখনও কারো সাথেই চূড়ান্ত হয়নি বামফ্রন্টের জোট। তাই বামেরা এবার কার সাথে নির্বাচনে জোটবদ্ধ হচ্ছে সেই নিয়ে জল্পনা তুঙ্গে। তারই মাঝখানে দাবি করা হচ্ছে মিমের তরফে যে, সেলিম ঘনিষ্ঠ কোনও নেতার কাছ থেকে মিমের শীর্ষ নেতার কাছে ফোন গেছে।

আরও পড়ুন:সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার সফর! এই বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের প্রথম ভারতীয় মহিলা CEO লীনা নায়ার

এই প্রসঙ্গেই কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করেন। তিনি পদ্মশ্রী পাওয়ার পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে সাক্ষাতের জন্য গিয়েছিলেন। সেখান থেকে বেরোবার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘দু তিন মাসের বেশি প্রেম টেকে না বামেদের’।

আরও পড়ুন:বড় সিদ্ধান্ত কমিশনের! SIR শুনানির সময়সীমা বাড়ল ৭ দিন, কবে প্রকাশ চূড়ান্ত ভোটার তালিকা?

BJP's former president Sukanta criticizes the Left Front over the alliance

এবারের নির্বাচনে বাম এবং কংগ্রেস জোট হবে কিনা তা নিয়ে প্রথম থেকেই সন্ধিহান ছিল অনেকে, যদিও রাজনৈতিক আবহাওয়া বিপক্ষেই ছিল এই জোটের। কংগ্রেস চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর আর কোনও সম্ভাবনা নেই বাম কংগ্রেস জোটের। এখন বামফ্রন্ট কাদের সাথে জোটবদ্ধ হয় সেটাই এই নির্বাচনে দেখার বিষয়।