বাংলা হান্ট ডেস্ক: সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)গ্রাহকদের আকৃষ্ট করার লক্ষ্যে একের পর এক বড় পদক্ষে গ্রহণ করেছে। শুধু তাই নয়, এই সংস্থার একাধিক আকর্ষণীয় প্ল্যান ইতিমধ্যেই টক্কর দিচ্ছে Jio-Airtel-Vi-কে। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। যেটি দীর্ঘ মেয়াদ, প্রচুর ডেটা সহ কলিং এবং SMS সম্পর্কিত সুবিধা প্রদান করে।
ডেটা ও আনলিমিটেড কলিং সহ নতুন অফার BSNL-এর (BSNL)
এবারও রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)গ্রাহকদের আকৃষ্ট করার জন্য হোলির আগে গ্রাহকদের জন্য ৯৯৭ টাকার একটি বিশেষ প্ল্যান করেছেন। যেখানে গ্রাহকেরা দীর্ঘদিনের ম্যালিডেশন সহ আনলিমিটেড কলিং ও দু জিবি করে ডেটা পাবেন।
এছাড়াও, বিএসএনএল প্রিপেইড প্ল্যানে প্রতিদিন 2GB হাই-স্পিড ডেটা অফার করা হয়। তবে ডেটা শেষ হওয়ার পরে স্পিড কমে যাবে, তবে ইন্টারনেট অ্যাক্সেস তার পরেও পাওয়া যাবে। এছাড়াও এই প্ল্যানে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংও রয়েছে।
যদিও কোম্পানি এই প্ল্যানে আগে থেকে ১৫০ দিনের ভ্যালিডিটি অফার করে। কিন্তু হোলির স্পেশাল অফার হিসেবে এতে ১৪ দিন অতিরিক্ত ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। এর ফলে গ্রাহকরা মোট ১৬৪ দিনের ভ্যালিডিটি পাবেন।
এর পাশাপাশি বিএসএনএল জানিয়েছে যে এটি একটি সীমিত সময়ের অফার, যা ১ মার্চ থেকে ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত পাওয়া যাবে। এই সময়ের মধ্যে, আপনি ৯৯৭ টাকা রিচার্জে অতিরিক্ত ১৪ দিনের ভ্যালিডিটি পাবেন (BSNL)।