বাংলা হান্ট ডেস্ক: হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন। তারপর আসতে চলেছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো। এই দুর্গাপুজোয় অনেকের সারারাত ভোর মন্ডপ পরিক্রমা করেন। আর এবার সেই সব মানুষদের জন্য রয়েছে রাজ্যে তরফ থেকে বিশেষ উদ্যোগ। কারণ সাধারণ মানুষদের যাতায়াতের কথা মাথায় রেখে পূজোর দিনগুলিতেই শহর ও শহরতলীর বিভিন্ন রূপে সারা রাত ধরে সরকারি বাস চালানো সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দপ্তর (Bus Service)।
পুজোয় রাতভর বাস পরিষেবা, সিদ্ধান্ত পরিবহণ দপ্তরের (Bus Service)
পরিবহন দপ্তরসূত্র খবর অনুযায়ী, উৎসবের দিনগুলি শুরু হওয়ার আগে কলকাতার রাস্তায় ১০০ টি নতুন সরকারি বাস নেমেছে। এর ফলে পুজোর দিনগুলিতে দিনভর নিয়মিত পরিষেবার দেওয়ার পরেও রাতে বাস চালাতে কোন সমস্যা হবে না বলে দাবি করেছে পরিবহন দপ্তরের কর্তারা (Bus Service)।

আরও পড়ুন: হাওড়া ডিভিশনে ফের বড়সড় ট্রেন বাতিল, ৩ দিনে বন্ধ ১২ লোকাল! রইল তালিকা
এই বিষয়ে পরিবহনমন্ত্রী অর্জুন সিং বলেন,”পুজোয় রাতভর অনেকেই ঠাকুর দেখার পরিকল্পনা করেন। বড় অংশের মানুষ গণপরিবহণের উপরে ভরসা করে থাকেন। যাঁরা সারারাত ধরে প্রতিমা, মণ্ডপ দেখতে চান, তাঁদের যাতে বাড়ি ফিরতে বা উত্তর থেকে দক্ষিণে যাতায়াত করতে কোনও সমস্যায় পড়তে না হয়, সে দিকে লক্ষ্য রেখেই পুজোর দিনগুলিতে রাতভর সরকারি বাস চালানোর ব্যবস্থা করা হচ্ছে।”
এছাড়াও কোন কোন গ্রুপে এই নাইট সার্ভিস পাওয়া যাবে সে বিষয়ে এখনো জানায়নি পরিবহন দপ্তর। তবে উত্তর ও দক্ষিণ কলকাতা যেসব এলাকায় প্রচুর পরিমাণে মানুষের সমাগম ঘটে, সেই রুটগুলিকে প্রাথমিকভাবে প্রথম তালিকায় রাখা হয়েছে।
একই সঙ্গে পুজোর আগে এই রূপ সম্পর্কে চূড়ান্ত ঘোষণা করা হবে পরিবহন দপ্তরের তরফ থেকে। আর এই ঘোষণার পর মানুষদের পুজোর সময় যাতায়াতে অসুবিধা কম হবে বলে মনে করা হচ্ছে (Bus Service)।













