ভর্তি হয়ে গেছেন, তবুও বাড়তি ফি? কলকাতা হাইকোর্টের রায়ে বড় স্বস্তি পড়ুয়াদের

Published on:

Published on:

Calcutta High Court Bars Mid-Session Fee Hike for Existing Students
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বেসরকারি কলেজে ভর্তি হওয়ার সময় যে ফি বলা হয়, অনেক পরিবার সেই হিসেব ধরেই সন্তানের পড়াশোনার পরিকল্পনা করে। কিন্তু কোর্স শুরু হয়ে যাওয়ার কয়েক মাস পর হঠাৎ যদি কলেজ আরও বেশি টাকা দাবি করে, তখন স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে হয় পড়ুয়া ও তাঁদের পরিবারকে। ঠিক এমনই এক ফি বৃদ্ধিকে ঘিরে কলকাতা হাই কোর্টে মামলা হয়েছিল। অবশেষে সেই মামলার রায় ঘোষণা করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।

বাড়তি ফি নিয়ে কী রায় দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)?

বাড়তি ফি মামলায় কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) জানিয়ে দিল যে, একবার নির্দিষ্ট ফি কাঠামো মেনে ভর্তি হয়ে গেলে চলতি সেশনের মাঝপথে নতুন করে বাড়তি ফি নেওয়া যাবে না। আদালতের এই রায়ে এবার স্বস্তি পেলেন বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের বহু ছাত্রছাত্রী।

কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ এই প্রসঙ্গে আরও জানিয়েছে, কোনও পড়ুয়া যখন একটি নির্দিষ্ট ফি কাঠামো মেনে কলেজে ভর্তি হন, তখন সেই সিদ্ধান্তের সঙ্গে তাঁর পরিবারের আর্থিক পরিকল্পনাও জড়িয়ে থাকে। মাঝপথে হঠাৎ ফি বাড়ালে তা পড়ুয়াদের উপর বড় চাপ তৈরি করে। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের বেঞ্চ এই রায়ে স্পষ্ট করে দিয়েছে, ফি বাড়ানোর সিদ্ধান্ত ভবিষ্যতের ব্যাচের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, কিন্তু যারা ইতিমধ্যেই ভর্তি হয়েছে, তাদের উপর তা চাপানো যাবে না।

কী থেকে মামলার সূত্রপাত?

দুর্গাপুরের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের বিটেক পড়ুয়ারা হাই কোর্টে (Calcutta High Court) মামলা করেন। তাঁদের অভিযোগ ছিল, ২০২৩ সালের অক্টোবরে জারি হওয়া এক সরকারি বিজ্ঞপ্তির ভিত্তিতে কলেজ কর্তৃপক্ষ ২০২৪ সালের জানুয়ারি সেমেস্টার থেকে অতিরিক্ত ফি দাবি করে। কিন্তু পড়ুয়াদের বক্তব্য ছিল, তাঁরা ইতিমধ্যেই ২০২৩ সালের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে পুরনো ফি কাঠামো অনুযায়ী ভর্তি হয়েছেন। ফলে নতুন ফি তাঁদের উপর চাপানো অন্যায়।

Calcutta High Court

আরও পড়ুনঃ ভোটমুখী বাংলায় বড় পদক্ষেপ তৃণমূলের! ভিন রাজ্যে যাচ্ছে হাজার হাজার আলুর বস্তা

সেই মামলার প্রেক্ষিতে আদালত (Calcutta High Court) জানায়, কলেজ নিজেই ২০২৩ থেকে ২০২৭ ব্যাচের জন্য একটি নির্দিষ্ট ফি কাঠামো ঘোষণা করেছিল। সেই কারণে কোর্স চলাকালীন সেটি বদলানো যায় না। কলেজের তরফে যুক্তি দেওয়া হয়েছিল, ফি কাঠামোতে ‘subject to change’ লেখা ছিল, তাই পরিবর্তন করা সম্ভব। তবে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, এই শর্তকে দেখিয়ে চলতি ব্যাচের ক্ষেত্রে হঠাৎ ফি বাড়ানোর অধিকার পাওয়া যায় না।