বাংলা হান্ট ডেস্কঃ আর দু-তিন মাসে রাজ্যে বিধানসভা ভোট। ছাব্বিশের নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ চড়া শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে বড়সড় স্বস্তিতে বিধানসভার (West Bengal Assembly Election) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিজেপি নেতার রক্ষাকবচের মেয়াদ আরও বাড়াল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এদিন রাজ্যের সর্বোচ্চ আদালত জানিয়েছে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই রক্ষাকবচ বহাল থাকবে।
আদালতে ফের স্বস্তি শুভেন্দুর | Calcutta High Court
মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ এই নির্দেশ দিয়েছেন। এর আগেও বিচারপতি ঘোষ এই রক্ষাকবচের সময়সীমা বাড়িয়েছিলেন। উল্লেখ্য, ২০২৪ সালে লোকসভা ভোটের সময় শুভেন্দুর কোলাঘাটের অফিসে চলেছিল পুলিশি হানা। সেই সংক্রান্ত মামলায় আগে শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার সেই মামলার শুনানিতে রক্ষাকবচের মেয়াদ আরও বাড়ানো হল।
আদালতের নির্দেশ, নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত শুভেন্দুর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। মামলার পরবর্তী শুনানিতে তদন্তের অগ্রগতি ও মামলার বর্তমান অবস্থান খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ২০ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি।
উল্লেখ্য, পুলিশের স্বতঃপ্রণোদিত এফআইআর-এর প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই সময় হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা পুলিশি অভিযানের উপর স্থগিতাদেশ জারি করেন। আগেও সেই সময়সীমা বাড়ানো হয়েছিল।

আরও পড়ুন: আর মাত্র ৬ দিন পরই এক কিস্তি DA-র ঘোষণা? তার আগে আসরে সরকারি কর্মীরা, মঙ্গলেই…
শুভেন্দু অধিকারীর অভিযোগ ছিল, কোনও তল্লাশি পরোয়ানা না থাকা সত্ত্বেও তার ভাড়াবাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। অভিযোগ ছিল তাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা চলছে। ঘটনার তীব্র নিন্দা করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। উল্টে রাজ্যের তরফে বলা হয়েছিল, ওই বাড়িটিতে যে শুভেন্দু অধিকারী থাকেন বা তার নামে ভাড়া দেওয়া সেই বিষয়ে অবগত ছিল না পুলিশ। মামলার আগের শুনানিতে রক্ষাকবচের সময়সীমা বাড়ানো হয়েছিল। এদিনও একই সিদ্ধান্ত নিল আদালত।












