দুই দশকের নজির! একসঙ্গে ৮ নতুন বিচারপতি পাচ্ছে কলকাতা হাই কোর্ট

Published on:

Published on:

Calcutta High Court Seeks State Reply Over Transgender Exclusion in Constable Recruitment
Follow

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) বিচারপতির অভাব অনেকদিন ধরেই বড় সমস্যা হয়ে উঠেছিল। বিভিন্ন বেঞ্চে নিয়মিত বিচারক পাঠানোর পাশাপাশি মামলার চাপও বাড়ছিল। সেই পরিস্থিতিতে একসঙ্গে ৮ জন নতুন বিচারপতি নিয়োগের অনুমোদন দিয়েছে রাষ্ট্রপতি ভবন। নতুন বিচারপতিরা শপথ নিলে আদালতে বিচারপতির সংখ্যা বাড়বে এবং শূন্যপদ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) নতুন বিচারপতি নিয়োগ

কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) একসঙ্গে ৮ জন নতুন বিচারপতি নিয়োগের অনুমোদন মিলেছে। গত প্রায় দুই দশকে একসঙ্গে এতজন বিচারপতির নিয়োগের ঘটনা খুব একটা দেখা যায়নি। সুপ্রিম কোর্টের কলেজিয়াম গত ১২ মে বিচারপতি পদে নিয়োগের জন্য ৯ জন আইনজীবীর নাম কেন্দ্রের কাছে পাঠিয়েছিল। সেই তালিকার মধ্যে ৮ জনের নামেই শেষ পর্যন্ত অনুমোদন দিয়েছে রাষ্ট্রপতি ভবন।

সব কিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার নতুন বিচারপতিরা শপথ নিতে পারেন বলে জানা গিয়েছে। এর ফলে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) দীর্ঘদিনের বিচারপতি-সংকট কিছুটা হলেও কমবে বলে মনে করছেন আইনজীবীদের একাংশ।

নতুন বিচারপতি হিসেবে কারা শপথ নিতে চলেছেন?

যাঁরা নতুন বিচারপতি হিসেবে শপথ নিতে চলেছেন, তাঁরা হলেন আর্যক দত্ত, অতরূপ বন্দ্যোপাধ্যায়, সন্দীপ কুমার দে, পার্থপ্রতিম রায়, সুদীপ দেব, অনুজ সিং, অর্জুন রায় মুখোপাধ্যায় এবং রিশাদ মেদোরা। বর্তমানে নতুন নিয়োগ কার্যকর হলে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) বিচারপতির সংখ্যা বেড়ে ৪৯ হবে। যদিও আদালতের অনুমোদিত বিচারপতির সংখ্যা ৭২। ফলে এখনও বেশ কয়েকটি পদ খালি থাকবে।

বিচারপতি নিয়োগ দ্রুত করার দাবি দীর্ঘদিন ধরেই উঠছিল। কারণ কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) মূল বেঞ্চের পাশাপাশি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চও নিয়মিত চালু রয়েছে। সেখানে নির্দিষ্ট সময় অন্তর বিচারপতিদের দায়িত্ব পালন করতে যেতে হয়। একইভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারেও বিচারপতিদের পাঠাতে হয়। ফলে আদালতের কাজ নির্বিঘ্নে চালাতে পর্যাপ্ত বিচারপতি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Calcutta High Court regarding mandatory Vande Mataram in madrasas

আরও পড়ুনঃ বেতন বাড়বে? পেনশনেও কি মিলবে বড় সুবিধা? ৮ম বেতন কমিশনের বৈঠক ঘিরে বাড়ছে আশা

নতুন ৮ বিচারপতির যোগদানে আদালতের (Calcutta High Court) কাজের গতি বাড়বে এবং মামলার চাপ সামলানোও তুলনামূলকভাবে সহজ হবে বলে আশা করা হচ্ছে।