বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের ‘ভোট কুশলী’ সংস্থা I-PAC-এর অফিসে ED হানার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখানে উপস্থিত হওয়া এবং নথি নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় বর্তমানের উত্তপ্ত রাজ্যের রাজনীতি। সেই ঘটনাকে সামনে রেখে সরাসরি রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্নের সামনে প্রতিবাদ জানাতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রথমে হাই কোর্ট নবান্নের সামনে ধর্নার অনুমতি দিলেও পরে সেই অনুমতি তুলে নেওয়া হয়। তবে নবান্নের পরিবর্তে অন্য জায়গায় ধর্নার অনুমতি দেওয়া হয়েছে।
শুভেন্দুকে (Suvendu Adhikari) মন্দিরতলা বাসস্ট্যান্ডের কাছে ধরনের অনুমতি দিল হাই কোর্ট
প্রসঙ্গত নবান্নের সামনে প্রথমে ধর্নার অনুমতি দেওয়ায় রাজ্য এ ক্ষেত্রে মামলা দায়ের করে। এই মামলায় রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয়েছিল যে, নবান্নের নিরাপত্তার কারণে ওই এলাকায় ধর্না হলে সমস্যা তৈরি হতে পারে। সেই যুক্তিকে গ্রহণ করেই বিচারপতি শুভ্রা ঘোষ জানান, নবান্নের সামনে নয়, বিকল্প জায়গায় কর্মসূচি করা যেতে পারে। শেষ পর্যন্ত মন্দিরতলা বাসস্ট্যান্ডের কাছে, যা নবান্নের পিছনের দিকে অবস্থিত, সেখানে ধরনা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এই বিষয়টি আগেও হাই কোর্টে উঠেছিল। সেই সময়ই নবান্নের সামনে ধরনা নিয়ে নিজের আপত্তির কথা জানিয়েছিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। এবার সেই আপত্তিকেই চূড়ান্ত রূপ দিয়ে নবান্নের সামনে ধরনায় পাকাপাকিভাবে না বলে দিল আদালত।

আরও পড়ুনঃ ২৬ হাজার চাকরি বাতিলের মামলায় নতুন মোড়, মামলাকারীরাই কি ‘দাগি’? SSC তালিকায় বিস্ফোরক তথ্য
ডিভিশন বেঞ্চের দ্বারস্থ বিজেপি
যদিও এই নির্দেশে সন্তুষ্ট নয় বিজেপি। ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে তারা। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “বিজেপি বিধায়কেরা নবান্নের সামনে প্রতিবাদ কর্মসূচি করার অনুমতি চেয়েছিলেন। এই ন্যায্য গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে আমরা এই নির্দেশকে চ্যালেঞ্জ করব। যত দ্রুত সম্ভব ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হব।”












