বাংলাহান্ট ডেস্ক : শীত পড়তেই যেন দমবন্ধকর অবস্থা কলকাতার। AQI প্রায় রোজই থাকে ৩০০-র উপরে। প্রবীণ মানুষ এবং শ্বাসকষ্টের রোগীদের পরিস্থিতি খুবই খারাপ। কুয়াশার বদলে এখন ভোরে শহরের আকাশ ঢাকছে ধোঁয়াশায়। যত দিন গড়াচ্ছে ততই বিষাক্ত হচ্ছে বাতাস। এবার কলকাতার বাতাসের অবস্থা নিয়ে সরব হল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছে উচ্চ আদালতে।
কলকাতার দূষণ নিয়ে পদক্ষেপ হাইকোর্টের (Calcutta High Court)
বাংলা তথা কলকাতার বায়ুদূষণ নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। সোমবার দূষণ সংক্রান্ত আরও দুটি মামলা উঠেছিল প্রধান বিচারপতির বেঞ্চে। তখনই এজলাসে এই স্বতঃপ্রণোদিত মামলার কথা উল্লেখ করেন প্রধান বিচারপতি।

দায়ের স্বতঃপ্রণোদিত মামলা: এই মর্মে কেন্দ্র ও রাজ্যকে চিঠিও পাঠানো হয়েছে বলে জানান তিনি। এজলাসে কেন্দ্রের তরফে উপস্থিত থাকা সলিসিটর জেনারেলও চিঠি প্রাপ্তির কথা স্বীকার করেন। পার্ক সার্কাসের সার্কাস থেকে রবীন্দ্র সরোবরে ছট পুজোর ভিড় নিয়েও আদালতে হয়েছে জনস্বার্থ মামলা। কিন্তু এবার নিজ উদ্যোগেই নজিরবিহীন পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এর সঙ্গে নতুন দায়ের হওয়া দুটি জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছে।
আরও পড়ুন : নেই নির্দিষ্ট চিকিৎসা, চড়া মৃত্যুহার, নিপা থেকে বাঁচতে কোন মাংস ছোঁবেন না?
কবে হবে শুনানি: আগামী ২৮ জানুয়ারি হবে এই মামলা গুলির শুনানি। সব পক্ষকেই ওইদিন উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতার দূষণ নিয়ে কলকাতা হাইকোর্টের এমন পদক্ষেপ বাস্তবিকই নজিরবিহীন।
আরও পড়ুন : দাম বাড়তেই হু হু করে কমল বিক্রি, ডিসেম্বরে রাজ্যজুড়ে কত মদ বিকিয়েছে? রিপোর্ট দিল আবগারি দফতর
সম্প্রতি মহারাষ্ট্র ভিত্তিক এক সংস্থার একটি প্রতিবেদনে বলা হয়, কলকাতার বাতাসে শুধুই যে ধূলিকণা বা ধোঁয়া রয়েছে এমন নয়। AQI নির্ধারণে নাইট্রোজেন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড এবং ওজোনের মতো অদৃশ্য গ্যাস বেশি রয়েছে।












