অভিষেক-পত্নী রুজিরার মামলায় কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

Published on:

Published on:

calcutta high court(110)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের (Rujira Banerjee) মামলায় কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রুজিরার ব্যক্তিগত গোপনীয়তা ও সামাজিক সম্মান রক্ষার্থে হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চের নির্দেশ, রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনওরকম মানহানিকর বা অবমাননাকর মন্তব্য নয়। অকারণে তাঁর নাম জড়িয়ে সংবাদমাধ্যমে প্রচার বা চর্চাতেও নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে অভিষেক-পত্নী | Calcutta High Court

ঘটনাটা কী? অর্ধসত্য খবর প্রকাশের ফলে তার ও তার পরিবারের মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে। রুজিরা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল, গোপনীয়তার অধিকার হরণ করা হচ্ছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তিনি ও তার পরিবার। রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সংবাদমাধ্যমের একাংশ তাঁর নাম জড়িয়ে ইচ্ছামতো প্রচার চালাচ্ছে বলে অভিযোগ।

অযাচিত প্রচারের অভিযোগ জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক ঘরণী রুজিরা। আদালতে রুজিরার আইনজীবীর সওয়াল, রাজনৈতিক স্বার্থে বারংবার একজন সাধারণ নাগরিকের নাম জড়িয়ে অসম্মান করা হচ্ছে। সব শুনে এদিন রুজিরা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে আদালত। আগামী ২৪ এপ্রিল পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে।

হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, ভিত্তিহীন বা অসম্মানজনক মন্তব্যের মাধ্যমে কারো চরিত্রহনন কখনই বরদাস্ত করা হবে না। আগামী ২৪ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন রয়েছে। প্রসঙ্গত পূর্বে নিয়োগ দুর্নীতির সুত্র ধরে রুজিরার নাম সামনে এসেছিল। মামলার তদন্তে রুজিরা বন্দ্যোপাধ্যায়-কে তলব করেছিল ইডি। তদন্তের স্বার্থে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন রুজিরা।

Calcutta High Court

আরও পড়ুন: এখন মোবাইল থেকেই সহজে ঘরে বসে দেখে নিন ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পের নাম ও আবেদনের স্ট্যাটাস

সেই সময় ইডি তদন্তের ঘটনাকে হাতিয়ার করে বিরোধী শিবিরের তরফে নানারকম মন্তব্য করা হতে থাকে। সেই ইস্যুতেই মানহানির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রুজিরা। এদিন আদালতের নির্দেশে আপাতত স্বস্তিতে অভিষেক-পত্নী।