বাংলা হান্ট ডেস্ক:পশ্চিমবাংলায় রাজ্য সরকারের (West Bengal Government) অন্যতম একটি প্রকল্প হল ভূমিহীন কৃষক বন্ধু (Krishak Bandhu) প্রকল্প। অনেকেই প্রতীক্ষা করছিলেন এই প্রকল্পের আপডেট কবে আসবে সেটা নিয়ে জানার জন্য। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আবেদন জমা করেছিলেন অনেকে, এবার আবেদনকারীরা নিজেদের আবেদনের বর্তমান স্থিতি কী, সেটা ঘরে বসে অনলাইনের মাধ্যমেই জানতে পারবে।
ভূমিহীন কৃষক বন্ধু (Krishak Bandhu) প্রকল্পে আবেদনের স্থিতি দেখবেন কী ভাবে?
এখন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কী সেটা জানতে আর সরকারি দপ্তরে যেতে হবে না। তার জন্য আপনাকে অনলাইনে ফার্মার সার্চ বলে একটি মডিউল ব্যবহার করতে হবে। সেই সঙ্গে হাতের কাছে রাখবেন নিজের একনলেজমেন্ট নম্বর, যেটা আবেদনের সময় দেওয়া হয়েছিল, নিজের আধার কার্ডের নম্বর আর আবেদনের সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বার।
এই তথ্যগুলো দিয়ে অনলাইনে প্রথমে সার্চ করতে হবে, তাতে একে একে স্ক্রিনে উঠে আসবে আবেদনকারীর নাম, জেলা, ব্লক, মোবাইল নম্বর ইত্যাদি। অনেকে স্ট্যাটাস চেক করার পর দেখবেন কুইক রেজিস্ট্রেশন কথাটি প্রদর্শিত হচ্ছে। তবে এটা দেখে বিভ্রান্ত হওয়ার কিছু নেই।
আরও পড়ুন:SIR-এর কাজে প্রাণ হারানো কর্মীদের পরিবার থেকে ১ জনকে চাকরি, নবান্নের বড় সিদ্ধান্ত
অনেকে সার্চ করার পর নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, এটা দেখেও দুশ্চিন্তা করবার দরকার নেই। কারণ অনেক আবেদন জমা পড়েছে এবং ডাটা এন্ট্রির কাজ শুরু হয়েছে। তবে অনেক মানুষের নাম এন্ট্রি করতে হচ্ছে, তাই কাজ ধীরে ধীরে হচ্ছে।
আরও পড়ুন:বিমানযাত্রীদের জন্য সুসংবাদ! ৪৮ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে লাগবে না অতিরিক্ত চার্জ

সব ব্লক বা জায়গায় এখনও সব ডাটা আপলোড করা সম্ভব হয়নি তাই হয়তো এখনই না পেলেও, কয়েকদিন পর নিজের আবেদনের স্ট্যাটাস, অনলাইনে আপডেট দেখতে পাবেন। তবে আবেদনের স্ট্যাটাস দেখতে না পেলেই, আবেদন বাতিল হয়ে গেছে, এরকম অমূলক ভয়ের কোনও কারণ নেই। এইভাবে ঘরে বসে ধাপে ধাপে আপনি দেখে নিতে পারবেন আপনার আবেদনের বর্তমান স্থিতি।












