বিমানযাত্রীদের জন্য সুসংবাদ! ৪৮ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে লাগবে না অতিরিক্ত চার্জ

Published on:

Published on:

Changes in Flight Ticket booking
Follow

বাংলা হান্ট ডেস্ক: টিকিট (Flight Ticket) বুকিং এর ক্ষেত্রে বিমান সংস্থাগুলি নিয়ে আসলো নতুন নিয়ম। যাত্রী সুরক্ষা ও তাদের আর্থিক দিকের কথা মাথায় রেখে টিকিট এর ক্ষেত্রে রিফান্ডের নিয়ম চালু করল কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুসারে ৪৮ ঘণ্টার মধ্যে যদি কেউ টিকিট বাতিল করে সে ক্ষেত্রে তাদের আর কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না।

বিমান টিকিট (Flight Ticket) বুকিং এর ক্ষেত্রে এল বদল:

নতুন যে নিয়ম মানা হবে, তাতে বলা হয়েছে যে, ১৪ কর্ম দিবসের মধ্যে বাতিল টিকিটের টাকা ফেরত দিতে হবে গ্রাহকের অ্যাকাউন্টে আর যদি টিকিট কাটার ২৪ ঘন্টার মধ্যে টিকিটে থাকা নাম বদল করতে হয়, সেখানেও কোনও বাড়তি টাকা নিতে পারবে না বিমান সংস্থাগুলি।

ডিজিসিএ-র তরফে এমনটাই জানানো হয়েছে। অনেকে টিকিট কাটার পর পরিকল্পনা পরিবর্তন করেন। এছাড়া অনেক সময় কোনও বিশেষ কারণেও টিকিট বাতিল করতে হয়। সে ক্ষেত্রে আগে টিকিটের ক্ষেত্রে অতিরিক্ত টাকা দিতে হতো। এখন যাত্রী সুবিধাকে প্রাধান্য দিচ্ছে ডিজিসিএ।

আরও পড়ুন:দোল পূর্ণিমার আবহে গরুমারা-চাপরামারির জঙ্গলে বাড়ল নিরাপত্তা! কারণ জানলে চমকে উঠবেন

তাই অতিরিক্ত টাকা তো দিতেই হবে না, বরং চৌদ্দ দিনের মধ্যে টিকিটের টাকা ফেরত পাবে গ্রাহক। তবে ৪৮ ঘন্টা পেরিয়ে গেলে কোনোও ভাবেই কিন্তু এই নিয়ম আর লাগু হবে না। যারা সরাসরি বিমান সংস্থা থেকে টিকিট ক্রয় করেন, তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। বিভিন্ন ট্রাভেলিং এজেন্ট, ওয়েবসাইট বা থার্ড পার্টি পোর্টাল থেকেও যদি টিকিট বুক করেন তাহলেও তারা এই সুবিধা পাবে।

আরও পড়ুন:উদ্বুদ্ধ করেছেন মূলস্রোতে ফিরতে! মাওবাদীদের অস্ত্র ছাড়ার নেপথ্যে তেলেঙ্গানার পুলিশকর্তা বি সুমতি

 

Changes in Flight Ticket booking

এটা গেল টিকিট বাতিল করার নিয়ম। অন্যদিকে টিকিটে যদি নাম ভুল থাকে, তাহলে তা সংশোধনের জন্যেও যাত্রীরা চব্বিশ ঘন্টা সময় পাবেন। কিন্তু মনে রাখার বিষয় এটি যে, ২৪ ঘন্টা পেরিয়ে গেলে কিন্তু এই নিয়ম আর কাজ করবে না। তাই বিমানে চড়ার আগে বিমানের টিকিট সংক্রান্ত এই নিয়মগুলি ভালো করে জেনে রাখা উচিত। এতে গ্রাহকরা অনেক আর্থিক ক্ষতির হাত থেকে বেঁচে যাবেন।