বাংলা হান্ট ডেস্ক:সারা দেশ জুড়ে চলছিল মাওবাদী অভিযান। সম্প্রতি তেলেঙ্গানায় (Telangana) আত্মসমর্পণ করেন মাওবাদী নেতা দেবজি এবং তার অনেক সঙ্গী। এই কৃতিত্বের পিছনে ছিলেন তেলঙ্গানা রাজ্য পুলিশের স্পেশাল ইনটেলিজেন্স ব্রাঞ্চ এর প্রধান বি সুমতি (B Sumathi)।
তেলেঙ্গানায় (Telangana) আত্মসমর্পণ মাওবাদী নেতা দেবজি-র:
পুলিশ সূত্রের খবর মাওবাদী নেতা সহ ৫৯১ জন আত্মসমর্পণ করেছে। আর এক্ষেত্রে যার নাম সবার আগে উঠে আসছে তিনি হলেন বি সুমতি। ২০০১ সালের ব্যাচের ডেপুটি সুপারের প্রথম কাজের জায়গা ছিল অবিভক্ত অন্ধপ্রদেশের ওয়ারাঙ্গাল। তিনি সিআইডির ডিআইজি পদেও কর্মরত ছিলেন।
এই সাহসী পুলিশ অফিসার মাত্র ২৫ বছর বয়সে পান ডেপুটি পুলিশ সুপারের দায়িত্ব। ২০০৪ সালে তাকে দেওয়া হয় মাওবাদীদের সঙ্গে শান্তি বৈঠকের দায়িত্ব। সেই সময় থেকেই তিনি মাওবাদীদের মূল স্রোতে ফিরিয়ে আনার কাজ শুরু করেছিলেন। কোন পরিস্থিতিতে, কী ভাবে, কেমন রণ কৌশল নিলে সাফল্য আসবে, সে ব্যাপারে দক্ষ ছিলেন এই পুলিশ অফিসার। সন্ত্রাসদমন শাখাতেও তিনি কর্মরত ছিলেন। তিনি ইন্ডিয়ান মুজাহিদিনের মতো জঙ্গি নেটওয়ার্কের বিরুদ্ধেও সফলভাবে নেতৃত্ব দিয়েছেন।
আরও পড়ুন:যুবসাথী প্রকল্পের আবেদনে ভুল হয়ে থাকলে জেনে নিন সংশোধনের সহজ পদ্ধতি
মঙ্গলবার মাওবাদীদের শীর্ষ নেতা দেবজি আত্মসমর্পণ করেন। তার সাথে নিরন্তর আলোচনা চালিয়ে গেছেন এই পুলিশকর্তা। মাওবাদীদের মূল স্রোতে ফেরানোর পেছনে রয়েছে এই পুলিশকর্তার হাত। সেই সঙ্গে আরও অনেক মাওবাদী নেতাই আত্মসমর্পণ করে এই দিন। সমস্ত জায়গায় প্রশংসিত হচ্ছেন এই পুলিশ অফিসার। তার সাফল্যের কাহিনি দিকে দিকে ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন:নির্বাচনের প্রাক্কালে নদীয়ার নামী ব্যবসায়ীর বাড়ি-কারখানায় আয়কর হানা! এলাকায় চাঞ্চল্য

মাওবাদী শীর্ষ নেতা দেবজির আত্মসমর্পণ-এর পরই ডিজিপি বি শ্রীধর রেড্ডি বলেন, ‘ওরা আইজি বি সুমতির জন্য মূল স্রোতে ফিরেছে। এসআইবি খুব ভালো কাজ করেছেন। কীভাবে মাওবাদীদের মূল স্রোতে ফেরাতে হয়, তার জন্য নীরবে নিরন্তর চেষ্টা করে গেছেন। তার এই ভূমিকা এবং প্রচেষ্টা প্রশংসনীয়। তিনি বহুবার সরকারের গুরুত্বপূর্ণ পদ সামলিয়েছেন। আর এবার মাওবাদীদের মূল স্রোতে ফিরিয়ে এনে, তিনি আরও একবার নিজের যোগ্যতার প্রমাণ দিলেন।












