নির্বাচনের প্রাক্কালে নদীয়ার নামী ব্যবসায়ীর বাড়ি-কারখানায় আয়কর হানা! এলাকায় চাঞ্চল্য

Published on:

Published on:

Income Tax Department searches businessman's house in Chakdaha
Follow

বাংলা হান্ট ডেস্ক:বৃহস্পতিবার সকালে নদীয়ার চাকদহে (Chakdaha) চলল আয়কর দপ্তরের (Income Tax Department) তল্লাশি। ভোটের আগে বঙ্গ রাজনীতিতে উত্তপ্ত পরিবেশ। তার উপর আবার ফের রাজ্যে আয়কর হানায়, চারদিকে শোরগোল পড়ে গেছে। চাকদার এক প্লাইউড ব্যবসায়ীর বাড়ি এবং কারখানায় তল্লাশি চালায় আয়কর দপ্তর।

চাকদহে ব্যবসায়ীর বাড়িতে আয়কর দপ্তরের (Income Tax Department) তল্লাশি:

জানা যাচ্ছে বৃহস্পতিবার সকালে আয়কর দপ্তরের একটি দল আসে নদীয়ার চাকদায় ৭ নম্বর ওয়ার্ডের দুই নম্বর দুর্গানগর এলাকাতে। চাকদহের প্লাইউড ব্যবসায়ী টোটন দত্ত, তার বাড়িতেই অভিযান চালায় আয়কর দপ্তরের আধিকারিকরা। শুধু বাড়ি নয়, তার কারখানাতেও চালানো হয় তল্লাশি।

শোনা যাচ্ছে, ৪ জন কেন্দ্রীয় বাহিনীর জোয়ানকে সঙ্গে করে আয়কর দপ্তরের চার আধিকারিক, হানা দিয়েছিলেন ওই ব্যবসায়ীর বাড়িতে। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কেন, কী কারণে এই তল্লাশি, সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

আরও পড়ুন:বঙ্গে ভোটের আগে ২৩ পুলিশ অফিসারের বদলি! পূর্ব মেদিনীপুরের দায়িত্বে পারিজাত

টোটন দত্ত এলাকায় দীর্ঘদিনের ব্যবসায়ী। স্থানীয় এলাকায় যথেষ্ট সুনাম আছে তার। একাধিক প্লাইউডের দোকান এবং কারখানা রয়েছে টোটোন দত্তের। আয়কর দপ্তরের আধিকারিকরা তার বাড়িতে যাওয়াতে, উঠেছে নানা প্রশ্ন। কিন্তু তিনি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত এটা স্থানীয় মানুষরা ভাবতে পারছেন না। তাই আয়কর দপ্তরের হানার কথা শুনে তারা চমকে গেছে।

আরও পড়ুন:SIR-এর কারণে অনিশ্চিত শুনানি, কোর্ট রুমে নেই বিচারক, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

Income Tax Department searches businessman's house in Chakdaha

এই ফেব্রুয়ারি মাসেই মধ্য ও দক্ষিণ কলকাতায় মোট আট জায়গায় হানা দিয়েছিল আয়কর দপ্তর। জানা যাচ্ছে সুধীর সাতনালিওয়ালা নামে এক ব্যবসায়ীর ১০ নম্বর রাধা সন্তোষ রোডের বাড়ি এবং ৩৫ নম্বর চেতলা সেন্টার রোডের অফিসে তল্লাশি চালিয়েছিলেন তারা। হিসাব বহির্ভূত এবং আয়কর ফাঁকি ইত্যাদি অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছিল, আয়কর দপ্তর থেকে। আজ আবার চাকদাতে আয়কর দপ্তরের হানায় নতুন করে সন্দেহ দানা বাঁধতে শুরু করলো। ভোটের আগে আয়কর দপ্তর আবার কীসের জন্য তল্লাশি চালাচ্ছে, তা নিয়ে চিন্তিত ব্যবসায়ী মহল।