বাংলা হান্ট ডেস্ক:এসআইআর (SIR) প্রক্রিয়া এখনও শেষ হয়নি রাজ্যে, এরই মধ্যে বড় ঘোষণা রাজ্য সরকারের। ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়াতে যারা দুর্ভাগ্যজনকভাবে প্রাণ হারিয়েছেন সেই রকম ৫৬ জন ব্যক্তির পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার (Government of west Bengal), দেওয়া হবে সরকারি চাকরি।
এসআইআর-এ মৃতদের পরিবারকে চাকরি রাজ্য সরকারের (Government of west Bengal)
ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়ায় ছিল প্রবল কাজের চাপ। সেই জটিলতায় অনেক কর্মী মারা যান। অনেক পরিবার তাদের উপার্জনকারী সদস্যকে হারিয়ে আর্থিক সংকটের মধ্যে পড়ে। এবার এই রকম পরিবারগুলিকে সাহায্য করতে উদ্যোগ নিল নবান্ন। শুধু এসআইআর-এর কাজে যারা মারা গেছেন তারাই নয়, এর সঙ্গে নাগরিক অধিকার মারাত্মকভাবে ক্ষুন্ন হয়েছে, চরম হয়রানির শিকার হয়েছেন এসআইআর পক্রিয়ায়, এরকম পাঁচ জন ব্যক্তির পরিবার থেকে একজন সদস্যকে দেওয়া হবে সরকারি চাকরি। মোট ৬১টি পরিবারকে দেওয়া হবে চাকরি।
জানা যাচ্ছে যে এই ৬১টি পরিবারের একজন করে রাজ্য পুলিশের হোম গার্ড এ নিয়োগ পাবে। স্বরাষ্ট্র দপ্তরের অধীন এই পদ গুলিতে যাতে দ্রুত নিয়োগ করা যায়, তার জন্য প্রশাসনিক কর্তাদের ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। গোটা প্রক্রিয়ায় যাতে আমলাতান্ত্রিক কোনও জটিলতা না হয়, তার জন্য প্রতিটি জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের, বিশেষ নজর দিতে বলা হয়েছে।
আরও পড়ুন:বিমানযাত্রীদের জন্য সুসংবাদ! ৪৮ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে লাগবে না অতিরিক্ত চার্জ
যে ৬১টি পরিবার এই চাকরির সুযোগ পাচ্ছে তারা রাজ্যের বিভিন্ন জেলার বাসিন্দা। যেমন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, মুশিদাবাদ, বাঁকুড়া, বীরভূম। এছাড়া রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, মালদা এবং দক্ষিণ দিনাজপুর। সেইসঙ্গে নদীয়ারও কিছু পরিবার রয়েছে এই সরকারি নির্দেশিকার আওতাভুক্ত।
আরও পড়ুন:উদ্বুদ্ধ করেছেন মূলস্রোতে ফিরতে! মাওবাদীদের অস্ত্র ছাড়ার নেপথ্যে তেলেঙ্গানার পুলিশকর্তা বি সুমতি













