বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি প্রকাশ পেয়েছে সেন্টার বোর্ড অফ এডুকেশনের (CBSE) দ্বিতীয় পর্বের পরীক্ষার দিনক্ষণের সময়সূচি। ২০২৬ থেকে বছরের দুবার দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার আয়োজন করেছে সিবিএসই। জানা যায়, ১৫ এপ্রিল অন্তবর্তী ফলপ্রকাশ করেছে বোর্ড। তবে প্রথম পর্বের পরীক্ষার ফল প্রকাশের ১০ দিনের মধ্যেই দ্বিতীয় পর্বের পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করা হল। জেনে নিন এই বিষয়ে বিস্তারিত তথ্য।
CBSE ক্লাস ১০ দ্বিতীয় পর্বের পরীক্ষা কবে, সূচি সামনে (CBSE)
জানা যায়, দ্বিতীয় পর্বের সেন্টার বোর্ড অফ এডুকেশনের (CBSE) ১৫ মে থেকে শুরু হবে পরীক্ষা। যা চলবে ২১ মে পর্যন্ত। পাশাপাশি প্রথম দিন, গণিত এবং শেষ দিন শেষ পরীক্ষা সমাজবিজ্ঞান। এর মাঝে ইংরেজি, বিজ্ঞান, হিন্দি, বাংলা-সহ বাকি বিষয়ের পরীক্ষা হবে। এছাড়াও সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে। তবে, বিষয়ের উপর নির্ভর করে বেলা ১২:৩০ এবং ১:৩০ পর্যন্ত চলবে এই পরীক্ষা।

আরও পড়ুন: ভোটার স্লিপ মেলেনি? কয়েকটি সহজ ধাপেই ঘরে বসে জেনে নিন পার্ট ও সিরিয়াল নম্বর জানুন
এছাড়াও প্রথম পর্বের তিনটি বিষয় পরীক্ষা দেওয়া থাকতে হবে পরীক্ষার্থীকে। যে সকল পড়ুয়া প্রথম পরীক্ষাতে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে গিয়েছে। তারা নম্বর বাড়াতে চাইলে আবার দ্বিতীয় পর্বের পরীক্ষায় বসতে পারবে। এমনটাই বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে। এছাড়াও কোন পড়ুয়া কোন বিষয়ে অনুত্তীর্ণ হলে তাহলে সে দ্বিতীয় পর্বের সেই বিষয়ে পরীক্ষা দিতে পারবে। এই সুযোগও থাকছে।
পাশাপাশি প্রথম পর্বের পরীক্ষার সময় যদি নকল করতে গিয়ে ধরা পড়ে থাকে কোন পরীক্ষার্থী তাহলে সত্য সাপেক্ষে সেই পড়ুয়ার দ্বিতীয় পর্বের পরীক্ষা দিতে পারবে। তবে বোর্ডের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, প্রথম পর্বে যারা তিনটি বা তার বেশি বিষয়ে পরীক্ষা দেবে না তারা দ্বিতীয় পরীক্ষায় বসার অনুমতি পাবেন না।
আবার কেউ বই পর্ব অর্থাৎ প্রথম পর্বে পরীক্ষা এড়িয়ে যদি শুধুমাত্র দ্বিতীয় পর্বের পরীক্ষা দিতে চান। তাহলেও তাদের অনুমতি দেওয়া হবে না। অন্যদিকে কোন পড়ুয়া যদি ভাবে প্রথম পর্বের কিছু বিষয় পরীক্ষা দেবে এবং দ্বিতীয় পর্বে বাকি বিষয় পরীক্ষা দেবে। সে ক্ষেত্রেও তাকে বাধা দেওয়া হবে বলে বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে (CBSE)।

















