আর দিতে হবে না লম্বা লাইন, LPG সিলিন্ডার বুকিং নিয়ে বড় সমস্যার সমাধান করল কেন্দ্র

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : জ্বালানি নিয়ে এখনও চিন্তা যাচ্ছে না দেশের মানুষের। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মাঝেও দেশে যাতে পেট্রোল, ডিজেল, এলপিজির (Liquefied Petroleum Gas) সরবরাহ অব্যাহত থাকে সেই চেষ্টাই করে চলেছে সরকার। কিন্তু আতঙ্কে এখনও মানুষ পেট্রোল, ডিজেল, গ্যাস সিলিন্ডারের জন্য লাইন দিচ্ছে। এমতাবস্থায় আমজনতার সময় বাঁচাতে এবং বিষয়টি সহজ করতে বিশেষ পরামর্শ দিচ্ছে সরকার।

সিলিন্ডার (Liquefied Petroleum Gas) বুকিংয়ের ক্ষেত্রে বড় আশ্বাস দিল কেন্দ্র

সময় নষ্ট করে সিলিন্ডার বুকিংয়ের জন্য লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। ডিস্ট্রিবিউটরদের দরজায় দরজায় না ঘুরে ডিজিটাল মাধ্যমে ভরসা রাখার পরামর্শ দিয়েছে সরকার। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, ডেলিভারি অথেন্টিকেশন কোড দিয়ে এলপিজি সরবরাহ বেড়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ৫৩ শতাংশ থেকে বেড়ে গতকাল পৌঁছেছে ৯০ শতাংশে।

Central government new update on liquefied petroleum gas booking

ছোট গ্যাস সিলিন্ডার বিক্রি বেড়েছে: কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ৫ কেজির ছোট গ্যাস সিলিন্ডার বিক্রি হয়েছে ৯০ হাজারেরও বেশি। নিকটবর্তী ডিস্ট্রিবিউটরের কাছে যেকোনো বৈধ পরিচয়পত্র দেখিয়েই কেনা যাবে এই সিলিন্ডারগুলি (Liquefied Petroleum Gas)। কোনো রকম ঠিকানার প্রমাণপত্র লাগবে না।

আরও পড়ুন :  মাথায় ঝুলছে একাধিক মামলা, লক্ষ লক্ষ টাকার সোনা-রূপোর মালকিন, তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডের সম্পত্তি কত?

পিএনজি সংযোগ বেড়েছে: কেন্দ্র আরও জানিয়েছে, ২০২৬ এর মার্চ থেকে এখনও পর্যন্ত প্রায় ৩.৬ লক্ষ পিএনজি সংযোগ চালু হয়েছে। পাশাপাশি নতুন সংযোগের জন্য ৩.৯ লক্ষেরও বেশি গ্রাহক রেজিস্ট্রেশনও করিয়েছেন বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, গত ২৪ ঘন্টায় কোনও ভারতীয় জাহাজের সঙ্গে দুর্ঘটনা ঘটেনি। ডিরেক্টর জেনারেল অফ শিপিং এর তত্ত্বাবধানে ১৪৭৯ জন ভারতীয় নাবিককে সুরক্ষিত ভাবে দেশে ফিরিয়ে আনা।

আরও পড়ুন : ফ্রিজ হয়ে গেল চূড়ান্ত ভোটার তালিকা, কোন জেলায় কত নাম বাদ পড়ল? এক ক্লিকে দেখুন

মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উপর একটানা নজর রেখে চলেছে বিদেশ মন্ত্রক। বিমান পরিষেবার উন্নতি হচ্ছে ধীরে ধীরে। ২৮ ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত প্রায় ৭ লক্ষ ২ হাজার যাত্রী পশ্চিম এশিয়া থেকে ভারতে ফিরেছেন।