বাংলাহান্ট ডেস্ক : রাজ্য রাজনীতিতে দীর্ঘদিন ধরেই রয়েছে পাণ্ডে পরিবার। সাধন পাণ্ডে ছিলেন তৃণমূলের নামী রাজনীতিবিদদের মধ্যে একজন। জীবনে কখনও হারের মুখ দেখতে হয়নি তাঁকে। তবে তাঁর মৃত্যুর পর থেকেই রাজনৈতিক দুনিয়ায় সক্রিয় হয়ে ওঠেন কন্যা শ্রেয়া পাণ্ডে (Shreya Pandey)। অভিনয় জগৎ ছেড়ে রাজনীতিতে মন দিয়েছেন তিনি। এবারই প্রথম মানিকতলা থেকে ভোটযুদ্ধে অবতীর্ণ হচ্ছেন শ্রেয়া।
হলফনামায় আয়ের হিসাব দিয়েছেন শ্রেয়া (Shreya Pandey)
সম্প্রতি মনোনয়ন জমা দেওয়ার সময় হলফনামায় নিজের আয়-সম্পত্তির হিসেব দিয়েছেন শ্রেয়া। সেই হলফনামা অনুযায়ী, ২০২০-২১ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৫ লক্ষ ৬৫ হাজার ৬১০ টাকা। পরের বছর তাঁর আয় ছিল ৫ লক্ষ ৫৪ হাজার ৫৮০ টাকা। এরপর ২০২২-২৩ অর্থবর্ষে ১০ লক্ষ ১৬ হাজার ৩৭০, ২০২৩-২৪ এ ১৩ লক্ষ ২২ হাজার ৮০০ আর ২০২৪-২৫ অর্থবর্ষে শ্রেয়ার আয় ছিল ১ লক্ষ ৩৬ হাজার ৫৩৯ টাকা।

কত টাকার মালকিন শ্রেয়া: হলফনামা অনুযায়ী, শ্রেয়ার হাতে নগদ টাকা রয়েছে ৬ লক্ষ ৮২ হাজার ১২২। একটি ব্যাঙ্কে ৪ লক্ষ ৪৬ হাজার টাকা রয়েছে শ্রেয়ার। অপর একটি ব্যাঙ্কে রয়েছে ২ লক্ষ ২৮ হাজার টাকা। এছাড়াও আরেকটি ব্যাঙ্কে ১ লক্ষ ৯৫ হাজার, একটিতে ২ লক্ষ ১৪ হাজার এবং একটি ব্যাঙ্কে ৫০ হাজার টাকা রয়েছে তাঁর। মোট ২২ লক্ষ ২৩ হাজার টাকার এলআইসি পলিসি রয়েছে তাঁর নামে।
আরও পড়ুন : শুধুমাত্র লাগবে এই নথি, তাহলেই মিলবে গ্যাস, সিলিন্ডার বুকিংয়ে নয়া নিয়ম জানুন
সাধন কন্যার সম্পত্তির হিসেব: শ্রেয়া (Shreya Pandey) জানিয়েছেন, মোট ৬৪ লক্ষ ৯৬ হাজার টাকার সোনার গয়না রয়েছে তাঁর। ৪ লক্ষ ৬০ হাজারের রূপোর বাসন রয়েছে। তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ১৪ লক্ষ ৫৮ হাজার টাকা। হলফনামা অনুযায়ী, কলকাতায় তিনটি ফ্ল্যাট রয়েছে শ্রেয়ার যেগুলির দাম যথাক্রমে ১ কোটি ১০ লক্ষ টাকা, ২২ লক্ষ ৫০ হাজার টাকা ও ৪ কোটি ৬৫ লক্ষ টাকা। ১.৭৫ বিঘা করে দুটি চাষযোগ্য জমি রয়েছে তাঁর নামে যেগুলির বর্তমান মূল্য যথাক্রমে ১২ লক্ষ ২৫ হাজার টাকা ও ১২ লক্ষ ৪ হাজার টাকা।
আরও পড়ুন : মাত্র ৪১৫ টাকায় ঘুরুন দিঘা, স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করল রেল
এছাড়াও সাড়ে ৫ কাঠার একটি জমি রয়েছে তাঁর নামে যার মূল্য ২৭ লক্ষ ৫০ হাজার টাকা এবং পৈতৃক বাড়িতে ৫০ শতাংশ শেয়ারও রয়েছে তাঁর। সব মিলিয়ে তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ৭ কোটি ৭৯ লক্ষ টাকা। তবে প্রায় ৩ কোটি ৫৪ লক্ষ ৯৬ হাজার টাকা ঋণের কথাও উল্লেখ করেছেন শ্রেয়া। এছাড়া একাধিক মামলাও রয়েছে তাঁর নামে।












