মাত্র ৪১৫ টাকায় ঘুরুন দিঘা, স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করল রেল

Published on:

Published on:

Indian Railways Howrah division multiple train cancellations hit on sunday afternoon
Follow

বাংলাহান্ট ডেস্ক : গরমের ছুটি পড়লেই কাছেপিঠে যাওয়ার প্ল্যান করেন অনেকে। আর এক্ষেত্রে দিঘা অনেকের কাছেই প্রথম প্রায়োরিটি। অনেকেই এই সময় দিঘা ঘুরতে যান। ফলত ভিড় বাড়ে ট্রেনে (Indian Railways)। টিকিটও হয়ে ওঠে অমিল। তাই এবার দিঘার জন্য স্পেশ্যাল ট্রেনের ঘোষণা করল রেল। ২ মে থেকে ২০ জুন পর্যন্ত চলবে এই ট্রেন।

দিঘা স্পেশ্যাল ট্রেনের ঘোষণা রেলের (Indian Railways)

রেল সূত্রে খবর, গরমের সময় যাত্রীদের ভিড় সামাল দিতেই এই স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ০৩৪৬৫/০৩৪৬৬ মালদা টাউন-দিঘা-মালদা টাউন স্পেশ্যাল ট্রেন চালানো হবে এই সময়ে। জেনে রাখুন ট্রেনের টাইম টেবিল।

Indian Railways announced digha special train

ট্রেনের টাইম টেবিল জানুন: মালদা টাউন থেকে ১ টা ১০ এ ছেড়ে দিঘা পৌঁছাবে রাত ১১ টা ৪০ এ। রামপুরহাট থেকে ৩ টে ২০ তে ছেড়ে ডানকুনি পৌঁছাবে রাত ৩ টে ৪২ এ। ডানকুনি থেকে সন্ধ্যা ৬ টা ৩২ এ ছেড়ে রামপুরহাট পৌঁছাবে ভোর ৬ টা ২৭ এ। দিঘা থেকে রাত ১১ টায় ছেড়ে মালদা টাউন পৌঁছাবে সকাল ৯ টা ২০ তে।

আরও পড়ুন : ভোটের আগেই মাধ্যমিকের ফলপ্রকাশ? কোথায় দেখা যাবে রেজাল্ট?

কোন কোনদিন চলবে: ০২/০৫, ০৯/০৫, ১৬/০৫, ২৩/০৫, ৩০/০৫, ০৬/০৬, ১৩/০৬ এবং ২০/০৬ তারিখে চলবে ট্রেনটি (Indian Railways)। ট্রেনের যাত্রাপথে দুদিকেই থামবে নিউ ফরাক্কা, পাকুড়, সাঁইথিয়া, বোলপুর শান্তিনিকেতন, আন্দুল, মেচেদা, তমলুক এবং কাঁথি স্টেশনে।

আরও পড়ুন : শুধুমাত্র লাগবে এই নথি, তাহলেই মিলবে গ্যাস, সিলিন্ডার বুকিংয়ে নয়া নিয়ম জানুন

রেলের তরফে আরও জানানো হয়েছে, দিঘা স্পেশ্যাল ট্রেনে থাকছে ২ টি এসি থ্রি টায়ার কোচ, ৫ টি স্লিপার কোচ, ৭ টি সেকেন্ড ক্লাস জেনারেল, জিএসএলআরডি থাকছে ২ টি কোচ। ট্রেনের স্লিপারের ভাড়া রাখা হয়েছে ৪১৫ টাকা। আর থার্ড এসিতে ভাড়া পড়বে ১১২০ টাকা।