বাংলাহান্ট ডেস্ক: বিক্ষোভের আবহে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) নিরাপত্তা আরও বাড়াল কেন্দ্রীয় সরকার (Central govt of India)। ইতিমধ্যেই Z+ নিরাপত্তা পান তিনি। তবে সাম্প্রতিক পরিস্থিতি ও তাঁর বাসভবনকে ঘিরে বিক্ষোভের পর নতুন করে ঝুঁকি মূল্যায়ন করে নিরাপত্তা বলয় আরও শক্ত করা হয়েছে। তাঁর ব্যক্তিগত নিরাপত্তার পাশাপাশি দিল্লির (Delhi) বাসভবন এবং নির্বাচন কমিশনের সদর দফতরেও অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) নিরাপত্তা বাড়াল কেন্দ্র
সাম্প্রতিক সময়ে বিশেষ করে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে কেন্দ্র করে জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদ তীব্র হয়েছে। দিল্লিতে তাঁর বাসভবনের কাছেও বিক্ষোভ কর্মসূচি হয়। পুলিশ সূত্রের দাবি, বিক্ষোভকারীরা তাঁর বাড়ির অবস্থান জানতে পেরেছিলেন এবং সেখানে পৌঁছনোর চেষ্টাও হয়েছিল। পরিস্থিতি বিবেচনা করে বাসভবনের আশপাশে অতিরিক্ত নজরদারি ও কয়েকটি পুলিশ পিকেট বসানো হয়েছে।
আরও পড়ুন: বারাসাতে টোটো বন্ধের হুঁশিয়ারি! যানজট কমাতে পরিবহণমন্ত্রীর কড়া পদক্ষেপ
শুধু দিল্লিতেই নয়, আগ্রায় জ্ঞানেশ কুমারের পরিবারের বাড়ির বাইরেও বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফলে তাঁর নিরাপত্তা নিয়ে নতুন করে হুমকি মূল্যায়ন করা হয়। সেই রিপোর্টের ভিত্তিতেই কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থায় অতিরিক্ত কর্মী যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে নিউ মোতি বাগ এলাকার নিরাপত্তাতেও বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।
নির্বাচন কমিশনের সদর দফতর ‘নির্বাচন সদন’-এর নিরাপত্তাও বাড়ানো হয়েছে। সেখানে আগে থেকেই CISF নিরাপত্তায় ছিল। এখন অতিরিক্তভাবে CRPF, RAF এবং দিল্লি পুলিশের সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে রিপোর্টে জানা গিয়েছে। সাম্প্রতিক বিক্ষোভের কথা মাথায় রেখে কমিশন চত্বরের প্রবেশপথ, বাইরের পরিধি এবং আশপাশের এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: জীবনে দুর্ভোগের সীমা থাকবে না, মহালয়ার দিন ভুলেও কিনবেন না ‘এই’ ৫ জিনিস
এক প্রবীণ পুলিশ আধিকারিকের বক্তব্য, বিক্ষোভকারীরা জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বাসভবনের হদিশ পেয়ে যাওয়ার পরই নিরাপত্তা ঝুঁকি নতুন করে খতিয়ে দেখা হয়। আগ্রাতেও তাঁর পরিবারের বাড়ির সামনে বিক্ষোভ হওয়ায় সতর্কতা বাড়ানো হয়েছে বলে জানান তিনি। এই পরিস্থিতিতে CEC-এর ব্যক্তিগত সুরক্ষা থেকে শুরু করে বাসভবন ও নির্বাচন কমিশনের কার্যালয়—সব ক্ষেত্রেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।













