বারাসাতে টোটো বন্ধের হুঁশিয়ারি! যানজট কমাতে পরিবহণমন্ত্রীর কড়া পদক্ষেপ

Published on:

Published on:

Toto services in Barasat may be stopped
Follow

বাংলা হান্ট ডেস্ক: কলকাতার রাস্তাঘাটে, আজকাল টোটোর (Toto) দৌরত্ব বেড়েছে কয়েকগুণ। ফলে নানা পদক্ষেপে নাগাদ টানা যায়নি এই টোটোর দৌরাত্ম। আর এরপর ভর্তি কমানোর জন্য গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চলাচলের ওপর একাধিক নিয়ম বেঁধে দিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং।

বারাসাতে টোটো বন্ধ হতে পারে, কড়া বার্তা পরিবহণ মন্ত্রীর (Toto)

জাতীয় সড়ক বা গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চলাচল নিয়ে সতর্ক করেছিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। এই দৌরাত্ম্যের হাত থেকে সাধারণ মানুষের পরিত্রাণের কথা মাথায় রেখে পদক্ষেপ করল বারাসত এবং মধ্যমগ্রাম পুলিশ (Toto)।

Toto services in Barasat may be stopped

আরও পড়ুন: ফের LPG-এর দাম বৃদ্ধি, এক নজরে কলকাতার ৫, ১৪ ও ১৯ কেজি সিলিন্ডারের দর

বারাসত এবং মধ্যমগ্রামের জাতীয় এবং রাজ্য সড়কে সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে টোটো। আগামী এক সপ্তাহের এই সিদ্ধান্ত বাস্তবায়িত করা হবে।র বারাসত পুলিশ জেলার পুলিশ কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশের আধিকারিকরা বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন।

টোটো চালকদের কাছে নির্দেশিকা পৌঁছে দেওয়ার জন্য ট্রাফিক পুলিশের তরফ থেকে আগামী কয়েক দিন প্রচার চালানো হবে।তৃণমূল সরকারা বার বার জাতীয় সড়কে টোটো চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তৃণমূল সমর্থিত শ্রমিক সংগঠনের প্রভাবে ব্যবস্থা নিতে পারেনি পুলিশ (Toto)।