অভিষেকের ‘ডিজে’ মন্তব্য মামলা নতুন মোড়! এবার বিজেপি বিধায়কের বয়ান নিতে তলব করল CID

Published on:

Published on:

Complaint filed against Abhishek Banerjee for violating traffic rules
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ‘ডিজে’ মন্তব্য নিয়ে যে মামলা চলছে, সেই তদন্তে এবার নতুন পদক্ষেপ নিল সিআইডি। গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করকে ডেকে তাঁর বয়ান রেকর্ড করতে চায় তদন্তকারী সংস্থা। সিআইডির দাবি, ক্যানিংয়ে তাঁর উপর হামলার অভিযোগের ঘটনাটি এই মামলার তদন্তে গুরুত্বপূর্ণ হতে পারে।

অভিষেকের (Abhishek Banerjee) ডিজে মন্তব্য মামলা নিয়ে CID-এর নতুন পদক্ষেপ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ‘ডিজে’ মন্তব্য মামলায় এবার গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করকে তলব করল সিআইডি। বৃহস্পতিবার তাঁকে ভবানীভবনে গিয়ে হাজির হতে বলা হয়েছে। সেখানে তদন্তকারীরা তাঁর বক্তব্য শুনে নথিভুক্ত করবেন। বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার এই মামলাটি করেছিলেন। তাঁর অভিযোগ, অভিষেকের ‘ডিজে’ মন্তব্য উস্কানিমূলক ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে সিআইডি।

তদন্তকারীদের মতে, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন ক্যানিংয়ে যে ঘটনা ঘটেছিল, তা এই মামলার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। তাই বিকর্ণ নস্করের বক্তব্য জানতে চাওয়া হচ্ছে। বিকর্ণের দাবি, ভোটের ফল বেরোনোর দিন তিনি কর্মী-সমর্থকদের নিয়ে গোসাবায় ফিরছিলেন। সেই সময় ক্যানিংয়ে তাঁর উপর হামলা হয়। ওই ঘটনায় তিনি এবং তাঁর সঙ্গে থাকা কয়েকজন বিজেপি কর্মী আহত হন।

বিজেপি বিধায়কের অভিযোগ, হামলার সময় তৃণমূল কর্মীরা ‘অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ’ স্লোগান দিচ্ছিল। পরে তিনি ক্যানিং থানায় অভিযোগও দায়ের করেন। তবে এই অভিযোগ পুরোপুরি খারিজ করেছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। তাঁর দাবি, সেদিন দুই পক্ষের মধ্যে শুধু সামান্য কথা কাটাকাটি হয়েছিল। কোনও হামলা হয়নি। রাজনৈতিক কারণেই ঘটনাটিকে বড় করে দেখানো হচ্ছে বলে দাবি তাঁর।

সিআইডি মনে করছে, ক্যানিংয়ের ওই ঘটনার সঙ্গে এই মামলার কিছু গুরুত্বপূর্ণ যোগ থাকতে পারে। সেই কারণেই বিকর্ণ নস্করের বয়ান রেকর্ড করা হচ্ছে। এদিকে, ‘ডিজে’ মন্তব্য মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কণ্ঠস্বরের নমুনা নিতে চায় সিআইডি। কিন্তু তিনি এখনও নমুনা দেননি। এই নিয়ে আদালতের দ্বারস্থও হয়েছেন তিনি। তবে হাইকোর্ট থেকে কোনও স্বস্তি পাননি।

Arrest Warrant Issued Against Abhishek Banerjee Aide Sumit Roy

আরও পড়ুনঃ পুর নিয়োগ দুর্নীতিতে বড় মোড়, সুজিত বসু ও ছেলের বিরুদ্ধে ED-এর চার্জশিটে কী কী অভিযোগ?

বুধবারও বিধাননগর আদালতে হাজির হননি অভিষেক (Abhishek Banerjee)। এরপর সিআইডি অভিযোগ করে, তিনি তদন্তে সহযোগিতা করছেন না। আদালত আগামী ১৮ জুলাই তাঁকে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য ফের হাজির হতে বলেছে।