বাংলা হান্ট ডেস্কঃ পুজোর আগে রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের (Civic volunteers) জন্য এল সুখবর। বেতন বাড়ানোর কথা আগেই বাজেটে জানিয়েছিল রাজ্য সরকার। এবার সেই সিদ্ধান্ত কার্যকর করার কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। ফলে কবে থেকে বাড়তি টাকা মিলবে, তা নিয়েও আর কোনও ধোঁয়াশা রইল না।
Civic volunteers : ১ সেপ্টেম্বর থেকেই মিলবে বাড়তি ২ হাজার
রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশের অধীনে কাজ করা সিভিক ভলান্টিয়ারদের (Civic volunteers) মাসিক বেতন বাড়ানো হচ্ছে। এতদিন তাঁরা মাসে ১০ হাজার টাকা করে পেতেন। এবার থেকে সেই বেতন বেড়ে হবে ১২ হাজার টাকা।
অর্থাৎ প্রতি মাসে ২ হাজার টাকা বেশি পাবেন সিভিক ভলান্টিয়াররা (Civic volunteers)। রাজ্য জানিয়েছে, ১ সেপ্টেম্বর থেকেই এই বাড়তি বেতন কার্যকর হবে। ফলে সেপ্টেম্বর মাস থেকে তাঁদের অ্যাকাউন্টে ১২ হাজার টাকা করে বেতন ঢুকবে।

আরও পড়ুনঃ তৃণমূল জমানায় দুর্নীতির গন্ধ! নিউ মার্কেটের একটা ভবনেই ৪০ ট্রেড লাইসেন্স ঘিরে উঠল বিস্ফোরক প্রশ্ন
উল্লেখ্য, সিভিক ভলান্টিয়ারদের (Civic volunteers) বেতন বাড়ানোর সিদ্ধান্ত বাজেটেই ঘোষণা করা হয়েছিল। এবার সরকারি বিজ্ঞপ্তি জারি করে সেই সিদ্ধান্ত কার্যকর করার বিষয়টি জানিয়ে দেওয়া হল। পুজোর আগে এই বাড়তি টাকা পাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি সিভিক ভলান্টিয়াররা।













