কমল চিন্তা! জনকল্যাণ শিবির আবার কবে? সম্ভাব্য দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

CM Suvendu Adhikari says Janakalyan Shibir will be arranged again after monsoon
Follow

বাংলা হান্ট ডেস্কঃ জনগণের দুয়ারে সরকারি পরিষেবা পৌঁছে দিতে জনকল্যাণ শিবিরের (Janakalyan Shibir) আয়োজন করেছিল রাজ্য সরকার। প্রথমে ১৫, ১৬ ও ১৭ জুন এই শিবির বসবে বলে জানানো হয়েছিল। তবে পরবর্তীতে আরও একদিন বাড়ানো হয়। এবার দ্বিতীয় পর্বের জনকল্যাণ শিবিরের সম্ভাব্য দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

আবার কবে বসবে জনকল্যাণ শিবির? | (Janakalyan Shibir)

শুক্রবার মুখ্যমন্ত্রী বলেন, বর্ষার পর আবারও রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির আয়োজন করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। বড় পুরসভাগুলিতে ওয়ার্ড ভিত্তিক এই ক্যাম্প আয়োজন করার চাহিদা আছে। সেই সঙ্গেই পঞ্চায়েত স্তরেও মানুষ এই শিবির আয়োজনের অনুরোধ করেছেন।

আরও পড়ুনঃ বিরোধী দলনেতা বিতর্কে নয়া মোড়! এবার আরও বড় পদক্ষেপ শোভনদেবের

শুভেন্দু এদিন আরও বলেন, বিগত ৪ দিনে রাজ্যে মোট ৪০৯৪টি জনকল্যাণ শিবির আয়োজিত হয়েছে। তবে প্রথম দিন ফর্ম বিলি করতে গিয়ে কিছু সমস্যা হয়। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের পূর্বতন সরকারের জমানায় ছাপানো বেশ কিছু প্রকল্পের ফর্মের উপর জয় বাংলা লেখা থাকায় সেগুলি বিলি করা যায়নি। তবে দ্বিতীয় দিন থেকে কোনও সমস্যা হয়নি। তবে প্রথম দিন সমস্যা দেখা দেওয়ায় জনকল্যাণ শিবিরের সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছিল।

Janakalyan Shibir

মুখ্যমন্ত্রী জানান, চার দিন ব্যাপী হওয়া জনকল্যাণ শিবিরে অন্নপূর্ণা যোজনা ও আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গিয়েছে। অন্নপূর্ণা যোজনায় ৮ লক্ষের বেশি আবেদন ও আয়ুষ্মান ভারতে ২২ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে বলে জানান তিনি।

রাজ্যবাসীর দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তৃণমূল আমলে দুয়ারে সরকার শিবির শুরু হয়েছিল। পালাবদলের পরেও এই সুবিধা থেকে বঞ্চিত হয়নি মানুষ। দুয়ারে সরকারের ধাঁচে চার দিন ধরে জনকল্যাণ শিবির আয়োজন করে বিজেপি সরকার। এবার এই ক্যাম্পের দ্বিতীয় পর্বের সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।