বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya)। তার আগেই বীরভূমে মা তারার মন্দির তারাপীঠ (Tarapith) দর্শনে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সেখানে ডালা মাথায় নিয়ে মন্দিরে ঘুরে পুজো দিলেন আরতিও করলেন। সেখান থেকেই এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বাবু জানিয়েছেন,”আমরা ইতিমধ্যেই শ্রাবণী মেলা, রথযাত্রার সবকিছুই আমাদের যে ঐতিহ্য সংস্কৃতি মেনে সরকারের পক্ষ থেকে নানা ব্যবস্থা নেওয়ার হয়েছে।’
তারাপীঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
তারাপীঠ মন্দিরের কৌশিকী অমাবস্যা উদযাপন প্রসঙ্গে তিনি বললেন, ‘তারাপীঠের সবচেয়ে বড় ব্যস্ত উৎসব কৌশিকী অমাবস্যা। শুধু পশ্চিমবঙ্গ নয়, বিদেশ থেকে মানুষ আসবে। বিদেশে থাকা লোকেরাও আসবেন। অর্থাৎ এই একটা আস্থা যে বড় মহোৎসব আসছে। তার সুন্দর প্রস্তুতি হবে। ‘
বড় দাবী করে মুখ্যমন্ত্রী এদিন বললেন, ‘এই সরকার মা তারার আশীর্বাদে তৈরি হয়েছে। তাই মা তারাকে কেন্দ্র করে আস্থার যে ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া উচিত আমরা সেটা নেব। এখান থেকে প্রসাশনিক সভা করব আধিকারিকদের সাথে। মা তারার বীরভূম, বাউলের বীরভূম, বিশ্বকবি রবি ঠাকুরের বীরভূম, ঐতিহ্য সংস্কৃতির বীরভূমকে গড়ে তুলবো। এটাই আমাদের লক্ষ্য।’
আরও পড়ুনঃ ৩১ অগাস্টেই বড় সিদ্ধান্ত? সুপ্রিম কোর্টে হবে ইথানল মিশ্রিত পেট্রোলের লেবেলিং মামলার শুনানি
শুভেন্দু বাবু আরও বলেন, ‘আমি মুখ্যমন্ত্রী হওয়ার পরে, কালীঘাট থেকে শুরু করে নানা আস্থার জায়গা দর্শন করেছি। জলপাইগুড়ির জলপেশ মন্দিরে আমি শ্রাবণের সোমবার জল ঢেলেছি বাবার মাথায়। তারকেশ্বরের ধর্ম সম্মেলনে যোগদান করেছি। রামকৃষ্ণ মঠ ও মিশন ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকনেও গেছি গোমাতার সেবা করতে। আমার তারাপীঠ দর্শন এবং মাকে প্রণামটা বাকি ছিল সেটা আজকে করে গেলাম।
দেউচা পাঁচামি নিয়ে সমালোচিত বিগত সরকার
সবশেষে দেউচা পাঁচামি নিয়ে জানতে চাওয়া হলে মুখ্যমন্ত্রী বললেন, ‘প্রাক্তন রাজ্য সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বললেন, আগের সরকারের একটাই মন্ত্র ছিল নো নো নো। আর বর্তমান সরকারের একটাই মন্ত্র হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।’
প্রসঙ্গত, আজ প্রসাধনীক বৈঠকেও যোগ দেওয়ার ছিল শুভেন্দু অধিকারীর। সেখানে উপস্থিত ছিলেন NCPI এর সাংসদ শতাব্দী রায়। তিনি জানান, বেশ কিছু কাজের প্রপোজাল পেন্ডিং রয়েছে। তাছাড়া রাস্তা, ICDC বিল্ডিং থেকে ব্রিজ ও ট্রান্সপোর্টের দাবি রাখবেন তিনি। বৈঠক শেষে প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের সাথেও দেখা করেন মুখ্যমন্ত্রী। পাঁচামি নিয়েও













