বাংলা হান্ট ডেস্ক: রাম মন্দির (Ram Temple) কমিটির বৈঠক সম্পূর্ণ হতেই বড় ঘোষণা। আগামী ৩০ এপ্রিলের মধ্যে শেষ হবে রাম মন্দির নির্মাণের কাজ। ঘোষণা করলেন রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র। হাজার কোটির অধিক খরচ করে দেশের বুকে তৈরি হচ্ছে ঐতিহ্যশালী এই রাম মন্দির।
রাম মন্দির(Ram Temple) নিয়ে বড় ঘোষণা কমিটির
রাম মন্দির নির্মাণ কার্যে লারসেন অ্যান্ড টুব্রো অর্থাৎ এল অ্যান্ড টি এবং টাটা কনসালটেন্সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানিয়েছেন নৃপেন্দ্র মিশ্র। তিনি আরও জানান ৩০ এপ্রিলের মধ্যে নির্মাণ সম্পন্ন হয়ে গেলে, এই কোম্পানির লোকজনেরা মন্দির চত্বর ছেড়ে দেবেন। তবে ৩০ এপ্রিল মন্দির সম্পন্ন হওয়ার পরও এল অ্যান্ড টি এর একটি দল সেখানে থাকবে। নির্মাণের পর যাতে সমস্যা না হয় তা দেখাশোনার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাম মন্দির নির্মাণে খরচ হচ্ছে প্রায় ১৯০০ কোটি টাকা। সাংবাদিক বৈঠকে হিসাবের খতিয়ান তুলে ধরেন নৃপেন্দ্র মিশ্র। এর মধ্যে জিএসটি বাবদ ১৬০০ কোটি টাকা দেওয়া হয়ে গিয়েছে বলে তিনি জানান। নির্মাণ কাজের সঙ্গে যুক্ত কমিটির সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে বাকি টাকাও পরিশোধ করা হবে শীঘ্রই।
আরও পড়ুন:সপ্তাহজুড়ে রেল ধাক্কা! ৩–৮ ফেব্রুয়ারি আদ্রা ডিভিশনে একাধিক ট্রেন বাতিল
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রাম মন্দিরের গায়ে যে ভাস্কর্য করা হয়েছে, সেগুলির জন্য তিন বছরের ওয়ারেন্টি দিয়েছে এল অ্যান্ড টি। তাই নির্মাণের পর যাতে কোনও সমস্যা না হয় সেটা দেখা এবং মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য এল অ্যান্ড টি এর একটি দল রাম মন্দিরে মোতায়েন থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে রাম মন্দির নির্মাণ কমিটির বৈঠকে।
আরও পড়ুন:‘এখন রায় বেরোলেও..,’ DA মামলার রায়দান নিয়ে আশঙ্কা, হতাশায় ভেঙে পড়ছে কর্মচারী সমাজ

রাম মন্দির নির্মাণ কমিটির বৈঠক দুদিন ধরে চলে। এই বৈঠক সম্পন্ন হওয়ার পরেই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। ৩০ এপ্রিল মন্দিরের কাজ সম্পন্ন হওয়ার সাথে সাথে, ওই একই দিনে মন্দিরের সমস্ত কাগজপত্র এবং বিল পরিশোধের প্রক্রিয়াও সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র।











