বাংলা হান্ট ডেস্ক: ফেব্রুয়ারির শুরুতেই দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের যাত্রীদের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ ৩-৮ ফেব্রুয়ারি রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজ চলার কারণে আবারও রেল পরিষেবায় প্রভাব পড়তে চলেছে (Indian Railways)। এর ফলে যাত্রীরা সমস্যার সম্মুখীন হতে পারে। পাশাপাশি এই সময়কালে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে। তাছাড়া বেশকিছু ট্রেনে যাত্রা পথ আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। দেখে নিন এই এক সপ্তাহ কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে ও আংশিক সংক্ষিপ্ত করা হয়েছে
একগুচ্ছ ট্রেন বাতিল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে,আদ্রা ডিভিশনে যাত্রীদের কপালে ভোগান্তি (Indian Railways)
সূত্রের খবর, দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজের জন্য ৩,৫,৭ তারিখ যে ট্রেনগুলো (Indian Railways) বাতিল করা হয়েছে তা হল- ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার। আগামী ৮ ফেব্রুয়ারি বাতিল থাকবে ৬৮০৫৩/৬৮০৫৪ আদ্রা-বরাভূম-আসানসোল মেমু প্যাসেঞ্জার। আগামী ৩, ৫ ও ৮ ফেব্রুয়ারি বাতিল থাকবে ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার।

আরও পড়ুন: হঠাৎ পারদ নামতেই চমক! শহরে কি আবার ফিরছে ‘মাঘের ঠান্ডা’? আগামীকালের আবহাওয়া
এছাড়া যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের। আগামী ২ ফেব্রুয়ারি বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের গোমো রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। পাশাপাশি গোমো-হাঁটিয়া-গোমো সেকসেনে পরিষেবা বাতিল থাকবে। এছাড়াও, যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের। এমনকি আগামী ২ ও ৫ ফেব্রুয়ারি ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের বোকারো রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। বোকারো-ধানবাদ-বোকারো সেকসেনে পরিষেবা বাতিল থাকবে।
অপরদিকে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে টাটানগর- আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জারের। আগামী ৩, ৫ ও ৭ ফেব্রুয়ারি আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু প্যাসেঞ্জারের আদ্রা রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। এছাড়াও আদ্রা-পুরুলিয়া-আদ্রা সেকসেনে পরিষেবা বাতিল থাকবে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে টাটানগর- আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জারের। আগামী ৩, ৫ ও ৭ ফেব্রুয়ারি আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু প্যাসেঞ্জারের আদ্রা রেল স্টেশনে যাত্রা যাত্রাপথ সংক্ষিপ্ত হয়েছে। পাশাপাশি বাতিল থাকবে আদ্রা-পুরুলিয়া-আদ্রা সেকসেনে পরিষেবা।
প্রসঙ্গত, আগামী ৪ ও ৮ ফেব্রুয়ারি বিলম্বে যাত্রাপথ করবে হাঁটিয়া-খড়গপুর এক্সপ্রেস। হাঁটিয়া থেকে ২ ঘন্টা বিলম্বে ছাড়বে। এছাড়াও আগামী ৭ ফেব্রুয়ারি বিলম্বে যাত্রাপথ করবে বক্সার-টাটানগর এক্সপ্রেস বক্সার থেকে ৬০ মিনিট বিলম্বে ছাড়বে।
তবে রেলের এই সিদ্ধান্তে দৈনন্দিন যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়ছেন। কারণ, আদ্রা ডিভিশনের রেলপথে যাতায়াত করা হাজার হাজার যাত্রীর জন্য এই সাপ্তাহিক পরিবর্তন বড়সড় সমস্যা তৈরি করতে চলেছে। কিন্তু এই বিষয়ে আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানিয়েছেন, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য প্রযুক্তিগত কাজের জন্য ৩ টি ট্রেন সম্পূর্ণভাবে বাতিল এবং কিছু ট্রেন ( আংশিকভাবে সংক্ষিপ্তকরণ করা হয়েছে (Indian Railways)।












