হঠাৎ পারদ নামতেই চমক! শহরে কি আবার ফিরছে ‘মাঘের ঠান্ডা’? আগামীকালের আবহাওয়া

Published on:

Published on:

South Bengal Weather surprised when the mercury suddenly dropped
Follow

বাংলা হান্ট ডেস্ক: মাঘ মাস পড়তে না পড়তে ফিকে হতে শুরু করেছিল শীত। তবে আবার শনিবার দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ফের নামলো তাপমাত্রা। তবে এতে শীত প্রেমীদের খুব খুশি হবার কোন কারণ নেই। কারণ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তে দক্ষিণ বঙ্গের পারদ চড়তে থাকবে। পাশাপাশি আগামী পাঁচ থেকে সাত দিন এই তাপমাত্রার ওঠানামা চলবে। তবে আর জাঁকিয়ে শীত পড়া সম্ভবনা নেই দক্ষিণবঙ্গে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? (South Bengal Weather)

মাঘ মাস শেষ হওয়ার আগে ভোলবদল আবহাওয়ার। সপ্তাহখানেক আগে কনকনে ঠান্ডা আবহাওয়া প্রায় উধাও হয়ে গিয়েছে শহর থেকে। শুধুমাত্র সকাল অথবা সন্ধ্যাটুকু ছাড়া বাদবাকি সময় ঠান্ডার আমেজ পাওয়া যাচ্ছে না আর দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। তবে এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে জানিয়েছে, আগামী দিনে আরও বাড়বে তাপমাত্রা দক্ষিণবঙ্গে।

South Bengal Weather surprised when the mercury suddenly dropped

আরও পড়ুন: ভাজাভুজি নয়, শীতের সন্ধ্যায় চায়ের সঙ্গে অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন নিরামিষ কড়াইশুঁটির কাবাব

পাশাপাশি, উত্তর ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই আবহাওয়ার রদবদল হয়েছে। তবে শুক্রবারের তুলনায় শনিবার কলকাতার কিছুটা তাপমাত্রা কমেছে। যেখানে শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার প্রায় ১ ডিগ্রি পর্যন্ত কমে শহরের তাপমাত্রা নেমেছে ১৬.৮ ডিগ্রি সেলসিয়াসে।

তবে, এই তাপমাত্রার এই পতন দীর্ঘস্থায়ী হবে না বলেই মনে করছে আবহাওয়া দপ্তর। ফেব্রুয়ারির শুরু থেকেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। তবে জম্বু ও কাশ্মীর সংলগ্ন অঞ্চলে একের পর পশ্চিমী ঝঞ্ঝার হানা অব্যাহত। এর ফলে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে দুটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে। আর এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কমেছে উত্তরের হওয়ার আনাগোনা। পাশাপাশি বেড়েছে তাপমাত্রা। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে ।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather)

দক্ষিণবঙ্গের (North Bengal Weather) শীতের আমেজ উধাও হলেও, উত্তরবঙ্গের তাপমাত্রা সেই ভাবেই হেরফের হবে না আগামী চার থেকে পাঁচ দিন। একই রকম আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। তবে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১০-১৪ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে।