সুখবর গৃহস্থের! দেশজুড়ে কমছে রান্নার তেলের দাম, জানুন কবে থেকে কার্যকর

Published on:

Published on:

Cooking oil prices to be reduced across the country
Follow

বাংলা হান্ট ডেস্ক: মধ্যবিত্তদের জন্য সুখবর। কারণ বাজারে রান্নার তেলের দাম দিনকে দিন বাড়তে থাকায়, যথারীতি পকেটে চাপ পড়ছিল সাধারণ মানুষদের (Cooking Oil)। তবে এবার স্বস্তির বার্তা দিল কেন্দ্র সরকার। জানা যায় ক্রুড ভোজ্য তেলের উপর আমদানি শুল্ক কমিয়ে কুড়ি শতাংশ থেকে দশ শতাংশ করা হয়েছে।

মধ্যবিত্তের বড় জয়! দেশজুড়ে রান্নার তেলের দাম কমার ঘোষণা (Cooking Oil)

আর এটি ৩১ মে থেকে সারা দেশে কার্যকর হবে। পাশাপাশি এই ইতিমধ্যে এই বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রসঙ্গত, ভারত প্রায় ৭০% ভোজ্য তেলের চাহিদা আমদানির মাধ্যমে পূরণ করে। দেশীয় তেলবীজ উৎপাদন কম হওয়ার কারণে মূলত বিদেশের উপরেই নির্ভর করতে হয়।

Cooking oil prices to be reduced across the country

আরও পড়ুন: দুর্ভোগ বাড়ছে রেলযাত্রীদের! ১ মার্চ পর্যন্ত আদ্রা ডিভিশনের ট্রেন পরিষেবা ব্যাহত

যদিও এতদিন ক্রুড সয়াবিন তেল, পাম তেল এবং সূর্যমুখী তেলের উপর প্রায় ২৭.৫% করের বোঝা ছিল।তবে এখন তা কমে দাঁড়াবে ১৬.৫%-এ। যার ফলে আগামী দিনে বাজারে তেলের দাম কিছুটা হলেও কমার সম্ভাবনা রয়েছে।

এছাড়াও মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড থেকে ভারত পাম তেল আমদানি করে। আর সূর্যমুখী তেল আসে আর্জেন্টিনা, ব্রাজিল, রাশিয়া এবং ইউক্রেন থেকে। গত বছরের সেপ্টেম্বর মাসে শুল্ক বাড়ানোর পর থেকে দাম খুব তাড়াতাড়ি বেড়েছিল।

এই বিষয়ে শিল্পমহলের মতে, নতুন এই শুল্ক কমানোর সিদ্ধান্তের কারণে সেই চাপ অনেকটাই কমে যাবে। দামের বাস্তব প্রভাব খতিয়ে দেখার জন্য ভোক্তা বিষয়ক মন্ত্রক বিভিন্ন রাজ্যে নজরদারি শুরু করেছে। অন্ধ্র প্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র এবং মধ্য প্রদেশে সবচেয়ে বেশি রিফাইনারি থাকাযর কারণে সেখানে বিশেষ পরিদর্শন চলছে। তবে অনেক সংস্থা ইতিমধ্যেই দাম কমিয়ে দিয়েছে। প্রক্রিয়াকরণ সংস্থাগুলি আশ্বাস দিয়েছে যে, নতুন কম শুল্কে আমদানিকৃত তেল বাজারে এলে দাম আরও কিছুটা কমবে (Cooking Oil)।