পনির রান্নায় ম্যাজিক আনতে চান? এই ৩ বদলেই মিলবে অসাধারণ স্বাদ

Published on:

Published on:

Cooking Tips a new twist on paneer these 3 techniques will give you the perfect taste
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে নিরামিষের দিন পনির থাকলে চিন্তা কিছুটা হলেও কম হয়। তবে পনির বানাতে গেলে অনেক সময় দেখা যায় সেটা খেতে রাবারের মতন লাগে। আজকের প্রতিবেদনে রইল এমন তিনটি টোটকা যেখানে আপনি এইগুলো মেনে চললে একেবারে রেস্তোরাঁর মতন পনির বাড়িতেই বানাতে পারবেন। দেখে নিন টোটকা গুলো (Cooking Tips)।

পনির রান্নায় নতুন টুইস্ট, এই ৩ কৌশলেই মিলবে পারফেক্ট স্বাদ (Cooking Tips)

বাড়িতে আপনি যখনই পনির রান্না করুন না কেন। বেশিরভাগ সময় পনির গুলো খেতে রেস্তোরাঁর মতন হয় না। কারণ বাড়িতে সাধারণত আদা বাটা, জিরে, ধনে গুড়ো দিয়ে প্রধানত রান্না করা হয়ে থাকে। পাশাপাশি বাড়িতে পনির রান্না করলে অনেক সময় সেটি ঠান্ডাও হয়ে গেলে খেতে অনেকটা রবারের মতন লাগে। তবে আজকে রইল এমন কিছু টিপ যেগুলো মানলে আপনি একেবারে সহজেই পারফেক্ট পনির তৈরি করতে পারবেন বাড়িতে। দেখে নিন টোটকা গুলো (Cooking Tips))।

Cooking Tips a new twist on paneer these 3 techniques will give you the perfect taste

আরও পড়ুন: বড় ধাক্কা জ্বালানি বাজারে! হরমুজ বন্ধের প্রভাবে তেলের দাম ঊর্ধ্বমুখী, জানুন আজকের রেট

১) আপনি যদি বাড়িতেই রেস্টুরেন্ট মতন ঘন পনিরের ঝোল খেতে চান। তাহলে পনির রান্না করার সময় মশলা কষানো হয়ে গেলে জল ঝরানো টক দই মিশিয়ে দিন। তারপরে পনিরের টুকরোগুলো দিয়ে হালকা নারা চারা করুন।

২) রেস্তোরাঁর মতন পনিরের ঝোল খেতে গেলে ব্যবহার করতে পারেন কাসুরি মেথি। বাড়িতে পনির রান্না করা শেষে সাধারণত গরম মসলা ও ঘি দেওয়া হয়। তবে রেস্তোরাঁয় সব খাবার শেষে ওপর থেকে কিছুটা কাসুরি মেথি দাওয়া হয়ে থাকে। যার ফলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়।

৩) পাশাপাশি বাঙালি বাড়িতে সর্ষের তেলের ব্যবহার একটু বেশি হয়ে থাকে। তবে পনির রান্না করার সময় আপনি সাদা তেল ব্যবহার করতে পারেন। রেস্তোরায় মটর পনির রান্নার সময় বরাবর সরষের তেল ব্যবহার করা হয়। কারণ সর্ষের তেলের মধ্যে আলাদা ঝাঁজ থাকে। যা রান্নায় মাত্রা বাড়িয়ে দেয় (Cooking Tips)।