বাংলা হান্ট ডেস্ক: পোস্ত ছাড়া বাঙালি বাড়ি ভাবা যায় না। সে আলু পোস্ত ঝিঙের তরকারি হোক না কেন। সব কিছুর সঙ্গে দুর্দান্ত খেতে লাগে। তবে বাড়িতে যদি শুক্তো বানানো হয় তাহলে তার উপর অনেকে পোস্ত ছড়িয়ে দেয়। এবার যদি রান্নার শেষে পোস্ত বাটা না পান তাহলে তার বিকল্পে এই তিনটি উপকরণ আপনি সহজেই ব্যবহার করতে পারেন। জানুন সেই বিষয় বিস্তারিত তথ্য (Cooking Tips)।
শুক্তোর স্বাদ বাড়াতে পোস্ত নয়, দিন এই ৩ উপাদান (Cooking Tips)
১) বাদাম বাটা: কোন পদে গ্রেভি তৈরি করার জন্য আপনি পোস্তর বদলে দিতে পারেন বাদাম বাটা। সুপ্ত অথবা মাছের ঝোল অথবা কালিয়া তৈরি করার জন্য আপনি এটি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনি চিনা বাদাম অথবা কাজুবাদাম ব্যবহার করুন। এতে আপনার রান্না করা তৈরি স্বাদ দ্বিগুণ হয়ে যাবে (Cooking Tips)।

আরও পড়ুন: ২৪ অগস্ট থেকে একগুচ্ছ ট্রেন বাতিল, বহু ট্রেনের সময় বদল করল রেল
২) তিল বাটা: পোস্ত বাটার বদলে আপনি দিতে পারেন তিল বাটা। এটি আপনি যখন আলু ভাজার সময় উপর থেকে পোস্ত ছড়িয়ে দেন। ঠিক তেমনি বস্তুর বদলে আপনি সাদা তিল দিতে পারেন। পাশাপাশি তিল হরমোনের সমস্যা দূর করতে সাহায্য করে। ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।
৩) চারমগজ বাটা: পোস্ত সঙ্গে চারমগজ বাটা চল বহু বছর ধরে রয়েছে। তবে পোস্তর দাম বর্তমানে যে হারে বৃদ্ধি পেয়েছে, সেইখানে একসঙ্গে এই দুটি উপকরণ বেটে রান্নায় দেওয়া কষ্টদায়ক হয়ে দাঁড়াচ্ছে। তাই শুধুমাত্র চারমগজ যদিও আপনি রান্না করতে পারেন। এতে স্বাদ একই রকমের থাকবে (Cooking Tips)।













