রান্নার সময় কমাতে চান? প্রেশার কুকারেই বানান ১ মিনিটে ১০ খানা রুটি

Published on:

Published on:

Cooking Tips how to make quick bread in a pressure cooker
Follow

বাংলা হান্ট ডেস্ক: প্রত্যেক বাড়িতে রুটি তৈরি করা হয়। পাশাপাশি মানুষ ডাল,ভাত, সবজির সঙ্গে রুটি খেতেও পছন্দ করেন। এবার পেট ভরানোর পাশাপাশি রুটিন স্বাস্থ্যের পক্ষে উপকারী বলে মনে করেন অনেকে। তবে প্রতিদিন রুটি বানাতে অনেকেই পছন্দ করেন না। বিশেষ করে গরমকালে রুটি বানানোর ইচ্ছে থাকে না। কারণ রুটি বানাতে গেলে সময় সাপেক্ষ একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু আজকের প্রতিবেদনে রইল আপনি কিভাবে চট জলদি একসঙ্গে দশখানা রুটি মাত্র এক মিনিটে বানাতে পারবেন (Cooking Tips)।

রান্নাঘরে নতুন হ্যাক, প্রেশার কুকারে দ্রুত রুটি তৈরির উপায় (Cooking Tips)

১) প্রথমে আটাটা ভালো করে মাখুন। এরপর সেখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিন। তারপর লেচি গুলোর গায়ে ভালো করে আটা মাখিয়ে নিন।

২) এরপর লেচি গুলো যাতে একে অপরের গায়ে না লেগে যায় সেদিকে খেয়াল রাখবেন। তারপর দশটা রুটির গোলা আলাদা করে রাখুন।

Cooking Tips how to make quick bread in a pressure cooker

আরও পড়ুন: বন্দে ভারত ও অমৃত ভারত এক্সপ্রেসে উত্তরবঙ্গের যোগাযোগে যুগান্তকারী বদল, যাত্রীদের উচ্ছ্বাস

৩) এরপর একটি বাটিতে নুন নিয়ে সেটি ভালো করে ভেতরে রাখুন। তারপর গরম হয়ে গেলে সাবধানে সব রুটি উল্টো করে রাখা বাটির ওপরে দিন।

৪) এরপর প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করুন। কিন্তু খেয়াল রাখবেন যাতে কোনটার সাথে কোনোটা আটকে না থাকে। এরপর ৪ মিনিটের মধ্যে রুটি সেঁকা হয়ে যাবে।

৫) তবে চিমটে সাহায্যের রুটিগুলোকে সাবধানে তুলে গরম গরম পরিবেশন করবেন। পাশাপাশি এটি তৈরি করার সময় সর্তকতা অবলম্বন করা একান্তই জরুরি (Cooking Tips)।