বন্দে ভারত ও অমৃত ভারত এক্সপ্রেসে উত্তরবঙ্গের যোগাযোগে যুগান্তকারী বদল, যাত্রীদের উচ্ছ্বাস

Published on:

Published on:

Indian Railways including Vande Bharat and Amrit Bharat Express, has pleased the people of North Bengal
Follow

বাংলা হান্ট ডেস্ক: গণপরিবহনের অন্যতম মাধ্যম হল ট্রেন। একসাথে কর্মস্থানে যাওয়ার জন্য মানুষ এই ভারতীয় রেলের উপরে ভরসা করে থাকেন (Indian Railways)। তাছাড়া নতুন বছরের শুরুতেই যাত্রীদের কথা মাথায় রেখে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে রেলের তরফ থেকে। যেখানে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করা হয়েছে। পাশাপাশি চালু করা হয়েছে অমৃত ভারত ট্রেন। আর এবার উত্তরবঙ্গ বাসীদের জন্যও রয়েছে সুখবর। কারণ বিশেষত বন্দে ভারত স্লিপার ও অমৃত ভারত এক্সপ্রেস পেয়ে তারা উচ্ছ্বাসিত।

রেল পরিষেবায় গতি বন্দে ভারত ও অমৃত ভারত এক্সপ্রেস খুশি উত্তরবঙ্গবাসী (Indian Railways)

এই নতুন ট্রেনগুলো কলকাতা, বেঙ্গালুরু, মুম্বই ও দক্ষিণ ভারতের মতো দূরবর্তী স্থানে দ্রুত, আরামদায়ক ও সাশ্রয়ী সংযোগ দেবে। যা যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে। পাশাপাশি ভ্রমণ সহজ করবে। এছাড়াও, কয়েকটি ভিস্টাডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেনের স্টপেজ বৃদ্ধি পাওয়ায় পর্যটনেও সুবিধা হয়েছে, যার ফলে যাত্রীরা বেশ খুশি (Indian Railways)।

Indian Railways including Vande Bharat and Amrit Bharat Express, has pleased the people of North Bengal

আরও পড়ুন: পরীক্ষার সকালে বড় স্বস্তি, মাধ্যমিক–উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভোর ৫টা থেকে পরিবহণ ব্যবস্থা

এছাড়াও উত্তর-পূর্বক সীমান্তের রেলওয়েতে সম্প্রতি ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ১৭ জানুয়ারি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করেন। পাশাপাশি ১৮ জানুয়ারি ২০২৬ অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন গুলির উদ্বোধন করেছেন। এই নতুন পরিষেবার শুরু হওয়ার ফলে এই অঞ্চল জুড়ে দূরপাল্লার রেল সংযোগ আরও মজবুত করা হয়েছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো মনে করছেন অনেকে।

এই উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনস্থ বেশ কয়েকটি রেলস্টেশন যেমন- মরানহাট, ফরকাটিং, লামডিং, জাগিরোড, রঙিয়া, নিউ বঙ্গাইগাঁও, আলিপুরদুয়ার এবং নিউ জলপাইগুড়ি। যেখানে উদ্বোধনী ট্রেনগুলিকে স্বাগত জানাতে স্থানীয় লোকজন বিপুল সংখ্যায় সমবেত হয়।

এই ট্রেন গুলির আগমনে উদযাপন ঐতিহাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি লোকসংগীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে করা হয়। যার ফলে স্টেশন চত্বরে একটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় (Indian Railways)।