বেশি মিষ্টি হয়ে গেছে তরকারি? ফেলে না দিয়ে এই ৫ উপায়ে সহজেই ঠিক করুন

Published on:

Published on:

Cooking Tips is the curry too sweet 5easy ways to reduce the sweetness
Follow

বাংলা হান্ট ডেস্ক: রান্নাবান্না করতে গেলে সব সময় মাথায় পরিমাণ মতন মশলা পাতি দেওয়ার কথা মনে রাখতে হয়। কারণ অতিরিক্ত মশলা দিয়ে দিলে, খাবারের স্বাদ বেজার হয়ে যায়। তবে কোনো কারনে যদি রান্না করতে গিয়ে আপনার হাত পোস্টে বেশি পরিমাণে চিনি পড়ে যায় খাবারের। তাহলে সেই খাবার ফেলে না দিয়ে ঘরোয়া কিছু উপায়ে রান্না গুলোকে ঠিক করুন। জেনে নিন ঠিক সেইরকম বেশ কিছু টিপস (Cooking Tips)

তরকারি বেশি মিষ্টি? ৫টি সহজ উপায়ে কমান মিষ্টত্ব (Cooking Tips)

১) চিনির মাত্রা বেড়ে গেলে ওই খাবারে লেবুর রস মিশিয়ে দিতে পারেন। ১-২ চামচ পাতিলেবুর রস মিশিয়ে দিলেই স্বাদ ব্যালান্স হয়ে যাবে। কিন্তু সব খাবারে লেবুর রস মেশানো চলবে না (Cooking Tips)।

Cooking Tips is the curry too sweet 5easy ways to reduce the sweetness

আরও পড়ুন: ভোটের দিনে যাত্রীদের জন্য জরুরি আপডেট, কলকাতা মেট্রোর সময়সূচি এক নজরে দেখে নিন

২) মালাইকারি জাতীয় খাবারে যদি চিনির পরিমাণ বেশি হয়ে যায় তাহলে তার মধ্যে আপনি দিয়ে দিতে পারেন দুধ। বর ক্ষেত্রে নারকেলের দুধ এই কাজে বেশি ভালো উপকার দেয়। তবে আপনার কাছে যদি নারকেলের দুধ না থাকে তাহলে ব্যবহার করতে পারেন গুঁড়ো দুধ।

৩) সবজির তরকারিতে চিনি বেশি হয়ে গেলে তখন এক এক সময় অসুবিধা হয়ে যায়। সেই সময় আপনি ওই তরকারির মধ্যে আলু বা অন্য কোন সবজি কেটে মিশিয়ে দিতে পারেন। অথবা নতুন করে অল্প একটু গরম জল মিশিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলে আপনার খাবারে চিনির পরিমাণ ঠিক হয়ে যাবে।

৪) যেকোনো গ্রেভিজাতীয় খাবারে যদি চিনির পরিমাণ বেশি হয়ে যায় তাহলে আপনি দিতে পারেন ভিনিগার। তবে ভিনেগার দেওয়ার সময় পরিমাণ ও পরিমাপ বুঝে দেবেন। এতে আপনার খাবারের চিনির পরিমাণ কিছুটা হলেও কম হয়ে যাবে।

৫)খাবারের মধ্যে যদি চিনির পরিমাণ বেশি হয়ে যায় তাহলে সে চিনির মাত্রা ঠিকঠাক করার জন্য ব্যবহার করতে পারেন লঙ্কার গুঁড়ো অথবা কাঁচা লঙ্কা। তরকারিতে মিষ্টি ভাব ঠিক করার জন্য আপনি এটি ব্যবহার করুন (Cooking Tips)।