বাংলা হান্ট ডেস্ক: দ্বিতীয় দফা নির্বাচন দেখতে দেখতে চলেই এলো। যেখানে প্রথম দফায় উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের ভোট পর্ব শেষ হয়। এবার এই দ্বিতীয় দফার নির্বাচনের মূল ফোকাস কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। তাই এই দিন শহরের মেট্রো চলবে কিনা তা নিয়ে নিত্যযাত্রীদের মধ্যে একাধিক প্রশ্ন রয়েছে। এই বিষয়ে মেট্রো তরফ থেকে একটি প্রতিবেদন জানানো হয়েছে। তা বিস্তারিত জেনে নিন (Kolkata Metro)।
ভোটের দিনে মেট্রো চলাচল কেমন, টাইমিং এক নজরে (Kolkata Metro)
মেট্রো পরিষেবা ঐদিন কেমন থাকবে সে বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, অন্যান্য দিনের মতন ঐ দিন মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। জেনে নিন দ্বিতীয় দফা নির্বাচনে মেট্রো পরিষেবা ঠিক কেমন থাকবে জানুন (Kolkata Metro)।

আরও পড়ুন: গরমে হালকা মেনু, সেদ্ধ চিকেন দিয়ে বানান ঝটপট ভর্তা, রেসিপি রইল
সূত্রের খবর, ব্লু লাইনে নোয়াপাড়া থেকে ওইদিন প্রথম মেট্রো চলবে সকাল ৬: ৫০ মিনিটে। উল্টোদিকে শহিদ ক্ষুদিরাম থেকে মেট্রো ছাড়বে সকাল ৬:৫৪ মিনিটে। পাশাপাশি রাতে শেষ মেট্রো নোয়াপাড়া থেকে ছাড়বে ৯:৪৫ মিনিটে। অন্যদিকে, শহিদ ক্ষুদিরাম থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯:৪৪ মিনিটে।
অন্যদিকে গ্রিন লাইনে প্রথম মেট্রো হাওড়া ময়দান থেকে ছাড়বে সকাল ৬:৪৫ মিনিটে। উল্টোপথে সকাল ৬:৩৯ -এর সময় সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো। পাশাপাশি রাতে সেক্টর ৫ থেকে লাস্ট মেট্রো ছাড়বে ৯:৫৫ মিনিটে। হাওড়া ময়দান থেকেও শেষ মেট্রো ছাড়বে রাত ৯:৫৫ মিনিটে।
অরেঞ্জ লাইনে সকালে প্রথম মেট্রো রয়েছে ৭:৪০ মিনিটে। এছাড়াও এটি ছাড়বে জয়হিন্দ এয়ারপোর্ট মেট্রো স্টেশন থেকে। পাশাপাশি উল্টোপথে নোয়াপাড়া থেকে জয়হিন্দগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭:১৮ মিনিটে। এছাড়াও রাতে নোয়াপাড়া থেকে জয় হিন্দ-এর উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে রাত ৯:০০ সময়। অন্যদিকে জয় হিন্দ থেকে মোয়াপাড়ায় রাতের শেষ ট্রেন ৯:২০ মিনিটে (Kolkata Metro)।












