গরমে হালকা মেনু, সেদ্ধ চিকেন দিয়ে বানান ঝটপট ভর্তা, রেসিপি রইল

Published on:

Published on:

Recipe whip up a delicious meat mash using just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: একঘেয়ে রান্না খেয়ে আপনারও কী মুখে চর পড়েছে। নতুনত্ব কোন কিছু খাবার খাওয়ার পরিকল্পনা করছেন। যদি নতুনত্ব কোন খাবার খেতে চাইলে এবারের গরমে চটপট বানিয়ে ফেলুন সুস্বাদু মাংসের ভর্তা। যা আপনি খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারেন। দেখে নিন প্রণালী (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু মাংসের ভর্তা (Recipe)

প্যাচপেচে আবহাওয়ায় নাজেহাল অবস্থা। এ সময়ে ভারী খাবারে অরুচি ধরে যায়। কিন্তু মাছ, মাংস, ডিম ছাড়া বাঙালির রসনাতৃপ্তি হয় না। কত দিন আর হালকা মাছের ঝোল খেতে ভালো লাগে। নতুনত্ব কোন খাবার খেতে চাইলে অবশ্যই একবার বানিয়ে ফেলুন মাংসের ভর্তা। দেখে নিন কিভাবে বানাবেন এই রেসিপিটি (Recipe)।

Recipe whip up a delicious meat mash using just a few ingredients

আরও পড়ুন: উত্তরবঙ্গের কাছেই এমন এক গ্রাম, যেখানে মেঘ ছুঁয়ে যায় ঘর! এবারের সামার ভ্যাকেশনের ডেস্টিনেশন হোক এখানে

উপকরণ:

২৫০ গ্রাম মুরগির মাংস

১-২ টেবিল চামচ সর্ষের তেল

২টি মাঝারি আকারের পেঁয়াজ কুচি করে

আধ ইঞ্চি আদা

১টি লেবুপাতা

৩-৪ কোয়া রসুন

১ ইঞ্চি দারচিনি

৩টি লবঙ্গ

১টি এলাচ

১টি গোটা শুকনোলঙ্কা

২-৩টি কাঁচালঙ্কা

১-২ চা চামচ জিরেগুঁড়ো

স্বাদমতো নুন

প্রণালী: প্রথমে প্রেশার কুকারে আদা, রসুন, লেবুপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এবং নুন দিয়ে মুরগির মাংস সেদ্ধ করে নিন। তার পর মাংসের জল ঝরিয়ে রাখুন। একটি কড়াইয়ে তেলছাড়া জিরেগুঁড়ো ভেজে নিন। রোস্ট করা গুঁড়ো অন্যত্র সরিয়ে রাখুন। এবার পাত্রে তেল দিয়ে পেঁয়াজকুচি ও শুকনোলঙ্কা ভেজে নিন। এ বার হাতে হাতে হাড় থেকে মাংস আলাদা করে নিন। চাইলে মিক্সার গ্রাইন্ডারও ব্যবহার করতে পারেন। এর সঙ্গে দিতে হবে ভাজা পেঁয়াজ, কাঁচালঙ্কা ও জিরেগুঁড়ো। তারপর ভালোভাবে মেখে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।