বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে গরমের ছুটি। এই সময় উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা অনেকেই করে থাকেন। তবে উত্তরবঙ্গে বর্তমানে পর্যটকদের সংখ্যা এত পরিমাণে বেড়ে গিয়েছে (Travel)। যে আপনি সেখানে প্রাকৃতিক পরিবেশ প্রাণ ভরে উপভোগ করতে পারবেন না। তবে শহরের কোলাহল ছেড়ে যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান। তাহলে অবশ্যই ঘুরে আসুন স্বল্প পরিচিত উত্তরবঙ্গের এই গ্রাম থেকে।
পেডং ভ্রমণে নতুন চমক, কাছেই এই সুন্দর গ্রাম (Travel)
এখানে যেতে গেলে প্রথমে নিউ জলপাইগুড়ি বা বাগডোগরা বিমানবন্দর থেকে গাড়ি ভাড়া করে কালিম্পং পৌঁছতে হবে। এরপর কালিম্পং থেকে ঋষি রোড ধরে প্রায় ১৫ কিলোমিটার গেলে আলগারাহ পৌঁছবেন, সময় লাগবে প্রায় ৪০ মিনিট (Travel)।

আরও পড়ুন: স্বস্তির খবর মধ্যবিত্তের জন্য! ফের কমল সোনার দাম, জানুন আজকের রেট
তারপর সেখান থেকে পেডং-ঋষি রোড ধরে এগোলে সহজেই পৌঁছে যাবেন ফুরুন গাঁওয়ে। ফুরুন গাঁও মূলত তাঁদের জন্য, যাঁরা নির্জনতা ও প্রকৃতির সান্নিধ্য ভালোবাসেন। পাশাপাশি এখানে গেলে আপনি গেলে পর্যটকের ভিড়, নেই কোলাহল— শুধু সবুজ পাহাড়, নীল আকাশ আর পাখির ডাক শুনতে পারবেন।
পাশাপাশি সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য, কুয়াশায় ঢাকা পাহাড়ের রূপ। এখানে এসে সবচেয়ে বড় কাজ হলো কিছু না করা। পাশাপাশি প্রকৃতির মধ্যে বসে বই পড়া, হাঁটাহাঁটি করা বা স্থানীয়দের সঙ্গে কথা বলে তাঁদের জীবনযাত্রা সম্পর্কে জানার চেষ্টা করতে পারেন।
এছাড়াও জায়গাটাকে এক্সপ্লোর করুন, সেটাই হতে পারে এই ট্রিপে সেরা পাওনা। তাছাড়া এখানে আপনি গেলে প্রান ভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন (Travel)।













