বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে মাংস রাঁধা এমন কিছু কঠিন বিষয় নয়। তবে বাড়িতে হঠাৎ অতিথি এসে পড়লেই হয় সমস্যা। ১ কেজি মাটনের ক্ষেত্রে কতটা পেঁয়াজ রসুন দিতে হবে তা বুঝতে পারেন না দক্ষ রাঁধুনিরাও। আর পরিমাপের গণ্ডগোল হলে নষ্ট হয়ে যেতে পারে পুরো রান্নাটাই।পেঁয়াজ রসুন কম হলে রান্নার স্বাদটাই নষ্ট হয়ে যেতে পারে। যদি সঠিক পরিমাণে সবকিছু দেওয়া হয় তবে মশলা হবে সঠিক (Cooking Tips)।
১ কেজি মাটনে মশলার সঠিক মাপ জেনে নিন (Cooking Tips)
মাংস রান্নার রঙ স্বাদ দুটোই খুলবে। এক কেজি মাটন কীভাবে রাঁধলে স্বাদ হবে, জেনে রাখুন সঠিক রেসিপি।প্রথমে মাংস ভালো করে ধুয়ে নুন, হলুদ মাখিয়ে রাখতে হবে।
এর মধ্যে দিতে হবে পেঁয়াজ কুচি, আদা এবং রসুন বাটা। ভালো করে ম্যারিনেট করে দু তিন ঘন্টা রেখে দিতে হবে। এক কেজি মাটন হলে দই দিতে হবে ৩-৪ টেবিল চামচ। ১ কেজি মাটনের ক্ষেত্রে পেঁয়াজ লাগে প্রায় ১০০ গ্রাম। আর যদি বেশি মশলাদার রান্না হয় তবে দিতে হবে ১৫০ গ্রাম।

আরও পড়ুন: SBI Cards-এ বড় আপডেট, ১ এপ্রিল থেকে কার্যকর নতুন নিয়ম—জানুন এক ঝলকে
১ কেজি মাটনের ক্ষেত্রে ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ করে জিরে, ধনে এবং গরম মশলা গুঁড়ো দিতে হবে। মশলা ঘন করতে সঙ্গে দিতে হবে ২-৩ টি টমেটো।
এই সমস্ত মশলা তেল এবং ঘিতে কষিয়ে গরম জল দিয়ে ২ ঘন্টা দমে রাখলেই তৈরি হবে একেবারে জিভে জল আনা মাটন কষা (Cooking Tips)।












