ভাজা হবে ক্রিস্পি, তেলও লাগবে কম! রান্নাঘরের এই টিপস আজই ট্রাই করুন

Published on:

Published on:

Cooking Tips learn the technique for making crispy fried foods with minimal oil
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভাজাপোড়া খেতে আমরা সকলেই ভালোবাসি। তবে শরীরের কথা মাথায় রেখে ভাজাপোড়া খেতে অনেকেই ভয় পান। তবে আজ আপনাদের সঙ্গে এমন কিছু ঘরোয়া টোটকা বলবো যে গুলো মেনে চললৈ আপনার রান্না করা ভাজা জিনিস একদিকে যেমন ক্রিস্পি হবে। তেমনি তেল কম লাগবে। জেনে নিন সেই ঘরোয়া টিপস গুলো (Cooking Tips)।

কম তেলে মুচমুচে ভাজা বানানোর কৌশল জানুন (Cooking Tips)

বিকেলবেলায় অনেকেই ভালোমন্দ খেতে অনেকেরই ইচ্ছে করে। তবে এই ভাজাপোড়া খাওয়া শরীরের জন্য স্বাস্থ্যকর নয়। তবে আজ আপনাদের সঙ্গে এমন টিপস শেয়ার করব যেখানে আপনার ভাজা রান্নার গায়ে খুব সামান্য তেল থাকবে (Cooking Tips)।

Cooking Tips learn the technique for making crispy fried foods with minimal oil

আরও পড়ুন: রাস্তার কুকুরদের নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের, নজরে প্রশাসন ও পুরসভাগুলি

আপনি যদি চপ, শিঙারা, ফিশফ্রাই হোক বা লুচি, ডুবো তেলে না ভাজলেই নয়। তবে তেল গরম করার সময় তার মধ্যে এক চিমটে নুন ফেলে দিলে কিন্তু ম্যাজিক হতে পারে।

পাশাপাশি ভাজাভুজি মুচমুচে হয় না বলে যাঁরা আফসোস করেন, তাঁদের জন্য এই টোটকা দারুণ কাজে আসতে পারে। এছাড়াও গরম তেলে নুন দিয়ে তার পর ভাজাভুজি দিলে তা অনেক বেশি মুচমুচেও হয়।

আর ভাজাগুলি ভাজতে সময়ও অনেকটা কম লাগে। পাশাপাশি লুচি ভাজার সময়েও তেলের মধ্যে নুন দিয়ে দেখতে পারেন। লুচি ভাজার পর তুলতে গিয়ে অনেক সময়েই সঙ্গে অনেকটা তেল উঠে আসে, তেলে নুন দিয়ে দিলে কিন্তু লুচির গায়ে বাড়তি তেল লেগে থাকবে না (Cooking Tips)।