বাংলা হান্ট ডেস্ক: চা খেতে ভালোবাসে না এমন মানুষ আপনি খুবই কম পাবেন। বেশিরভাগ মানুষ আনন্দের সঙ্গে চা উপভোগ করেন। এমনকি সকালে প্রথম এক কাপ চা বা সন্ধ্যের চা বরাবর প্রিয় হয়ে থাকে। আবার অনেক সময় তাড়াহুড়ো করে চা খুব বেশি ফুটিয়ে নেওয়া হলে দেখা যায়। সেখানে চায়ের স্বাদ পাল্টিয়ে গেছে (Cooking Tips)। প্রথম চুমুকে বোঝা যায় চায়ের স্বাদ ঠিকঠাক আছে কিনা। যদি কখনো চা বানাতে গিয়ে তেতো হয়ে যায় তাহলে কি করবেন সেই বিষয়ে আজকে প্রতিবেদনে বলা হল।
চা বানাতে ভুল? এই সহজ সমাধানেই তেতোভাব হবে উধাও (Cooking Tips)
চা তেতো হয়ে গেলে বহু সময় আমরা সেটা ফেলে দিই। তবে এবার থেকে ফেলে দেওয়ার কোন প্রয়োজন নেই। ঘরোয়া কিছু প্রতিকারের সাহায্যে আপনি তেতো চাইর পুনরায় স্বাদ ফিরে পাবেন। এর জন্য আপনাকে বিশেষ কোনো উপাদান বা খুব বেশি প্রচেষ্টা করার প্রয়োজন নেই। শুধুমাত্র সঠিক পদ্ধতি অনুসরণ করে আবার তেতো চা’কে গ্রহণযোগ্য বা প্রাণযোগ্য করে তুলুন (Cooking Tips)।

আরও পড়ুন: ডিজিটাল যুগে ই-PAN কার্ড, বাড়িতে বসেই ছবি ও সই আপডেট সহ ডাউনলোডের পদ্ধতি জানুন
প্রথমে জানতে হবে চা তেতো হয়ে যায় কেন?
এর কারণ থাকে অতিরিক্ত চা-পাতা ফুটিয়ে ফেললে চা পাতার মধ্যে থাকা ট্যানিন নামক একটি পদার্থ বেশি পরিমাণে নির্গত হয়। যার ফলে চা তেতো হয়ে যায়।
কিভাবে তেতো চা ঠিক করবেন?
আপনার চা যদি খুব বেশি পরিমাণে তেতো হয়ে যায় তাহলে তার মধ্যে সামান্য গরম জল যোগ করুন। এতে চা হালকা হবে। পাশাপাশি এর তিক্ততা কমে যাবে।
এছাড়াও তেতো যা উন্নত করার জন্য আপনি তার মধ্যে সামান্য দুধ দিতে পারেন। এর ফলে দুধে থাকা প্রোটিন এই তেতো ভাব ভারসাম্য করতে পারে। পাশাপাশি আপনি যদি গাঢ় চা ভালবাসেন তাহলে দুধ দিয়ে একটু ফুটিয়ে নিন।
অথবা চায়ের তেতো ভাব কমানোর জন্য আপনি সামান্য চিনি, গুড়ো মধু যোগ করতে পারেন। এগুলো আপনার চায়ের তেঁতো ভাব অনেকটাই কমিয়ে দেবে (Cooking Tips)।












