ডিজিটাল যুগে ই-PAN কার্ড, বাড়িতে বসেই ছবি ও সই আপডেট সহ ডাউনলোডের পদ্ধতি জানুন

Published on:

Published on:

Digital PAN Card know photo-signature update from home
Follow

বাংলা হান্ট ডেস্ক: আপনার প্যান কার্ডে কি কোন ভুল তথ্য আছে। অথবা বিয়ের পর আপনার নাম পরিবর্তন হয়েছে। পাশাপাশি হয়েছে নতুন ঠিকানা। এমন অবস্থায় সকলকে আবার নতুনভাবে প্যান কার্ড করতে হয়। যার জন্য দাঁড়াতে হয় লম্বা লাইনে। কিন্তু এবার আর আপনাকে লাইনে দাঁড়িয়ে এই কাজ করতে হবে না (Digital PAN Card)। কারণ আয়কর বিভাগের তরফ থেকে ডিজিটাল পরিষেবা কল্যাণের মাধ্যমে আপনি বাড়িতে বসেই এই কাজটি সহজে করে ফেলতে পারবেন। কিভাবে করবেন তার পদ্ধতি জেনে নিন।

ডিজিটাল PAN, ঘরে বসেই ছবি-সই আপডেট জানুন বিস্তারিত (Digital PAN Card)

প্যান কার্ড শুধুমাত্র কোন কার্ড নয়। আয়কর জমা দেওয়া বা বড় কোন আর্থিক লেনদেনের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিচয় পত্র। তাই এই কার্ডের সমস্ত তথ্য সঠিক থাকা একান্তই জরুরি। এবার আপনার যদি কোন কারনে এই তথ্য ভুল থাকে অথবা নতুন ভাবে তথ্য দিতে হয় তাহলে আপনাকে সাধারণত ১০১ টাকা থেকে ১১০ টাকার মতন খরচ করতে হয় (Digital PAN Card)। কিন্তু এবার আপনি অনলাইনের মাধ্যমে সহজেই ছবি বদলাতে পারবেন। পাশাপাশি ডিজিটাল সিগনেচার যোগ করবেন অথবা আপনার ইপেন ডাউনলোডও করে নিতে পারবেন। কিভাবে করবেন দেখে নিন।

Digital PAN Card know photo-signature update from home

আরও পড়ুন: গয়নার বাজারে বড় ইউ-টার্ন! সোনায় বড় কাটছাঁট, রুপোতেও রেকর্ড ধস, রইল আজকের প্রাইস

অনলাইনে প্যান কার্ড কিভাবে তৈরি করবেন:

১) প্রথমে Protean e-Gov Technologies Limited (NSDL)-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখানে ‘Change/Correction in Existing PAN Data’ অপশনে ক্লিক করে ‘Apply Now’ সিলেক্ট করুন।

২) আবেদনের ধরন হিসেবে ‘Changes or Correction in Existing PAN Data’ বেছে নিন এবং ক্যাটাগরিতে ‘Individual’ সিলেক্ট করুন।

৩) আপনার নাম, জন্ম তারিখ, ইমেল আইডি, মোবাইল নম্বর এবং প্যান (PAN) নম্বরটি লিখুন। ফর্মটি জমা দিলে একটি টোকেন নম্বর তৈরি হবে, যা ভবিষ্যতে ব্যবহারের জন্য লিখে রাখুন।

৪) এরপর আপনি কীভাবে নথিপত্র জমা দেবেন তা বেছে নিন। আপনি স্ক্যান করা কপি আপলোড করে e-Sign করতে পারেন অথবা সরাসরি হার্ডকপি কুরিয়ারে পাঠাতে পারেন।

৫) আপনার পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ, জন্ম তারিখের প্রমাণ এবং বর্তমান প্যান কার্ডের কপি আপলোড করুন। এর সাথে আপনার নতুন পাসপোর্ট সাইজ ছবি এবং স্বাক্ষরের স্ক্যান কপি নির্ধারিত ফরম্যাটে আপলোড করুন।

৬) সবশেষে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নির্দিষ্ট ফি জমা দিন। পেমেন্ট হয়ে গেলে প্রাপ্তি স্বীকার রসিদ বা Acknowledgement কপিটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন।

প্যান কার্ডে ডিজিটাল সিগনেচার যোগ করার পদ্ধতি

১) প্রথমে Protean e-Gov Technologies Limited (NSDL) এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। ‘Change/Correction in Existing PAN Data’ অপশনে গিয়ে ‘Apply Now’ ক্লিক করুন।

২) এরপর আবেদনের ধরন (Application Type) হিসেবে ‘Changes or Correction in Existing PAN Data’ এবং ক্যাটাগরিতে ‘Individual’ সিলেক্ট করুন।

৩) আপনার নাম, জন্ম তারিখ, ইমেল, মোবাইল নম্বর এবং প্যান (PAN) নম্বর দিয়ে ফর্মটি জমা দিন। এরপর একটি টোকেন নম্বর তৈরি হবে, যা নোট করে রাখুন।

৪) নথিপত্র জমা দেওয়ার পদ্ধতি বেছে নিন। আপনি অনলাইনে স্ক্যান কপি আপলোড করে e-Sign করতে পারেন অথবা সশরীরে নথিপত্র কুরিয়ারে পাঠাতে পারেন।

৫) আপনার আধার নম্বর ও অন্যান্য তথ্য দিন। ফর্মে ‘Signature Mismatch’ বক্সে টিক চিহ্ন দিন (যদি ছবিও বদলাতে চান তবে ‘Photo Mismatch’ বক্সেও টিক দিন)। এরপর বাবা-মায়ের নাম লিখে এগিয়ে যান।

৬) পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ, জন্ম তারিখের প্রমাণ এবং বর্তমান প্যান কার্ডের কপি আপলোড করুন। এর সাথে আপনার নতুন স্বাক্ষরের একটি পরিষ্কার স্ক্যান কপি নির্ধারিত মাপে আপলোড করুন।

৭) অনলাইন পেমেন্ট অপশন ব্যবহার করে নির্দিষ্ট ফি জমা দিন। পেমেন্ট সফল হলে প্রাপ্তি স্বীকার রসিদ বা Acknowledgement Slip-টি ডাউনলোড করে সংরক্ষণ করুন। এটি দিয়ে পরে আবেদনের অবস্থা চেক করা যাবে।

ই-প্যান (e-PAN) ডাউনলোড করার পদ্ধতি:

১)আয়কর বিভাগের (Income Tax) অফিসিয়াল e-Filing পোর্টালে যান এবং হোমপেজে প্রবেশ করুন।

২) হোমপেজের বাম দিকে থাকা ‘Quick Links’ সেকশনে যান। সেখানে ‘Instant e-PAN’ অপশনটিতে ক্লিক করুন। এরপর ‘Check Status/Download PAN’ লেখাটির নিচে থাকা ‘Continue’ বাটনে ক্লিক করুন।

৩) আপনার আধার নম্বর (Aadhaar number) টি সঠিকভাবে লিখুন এবং এগিয়ে যাওয়ার জন্য ‘Continue’ ক্লিক করুন।

৪) আপনার আধারের সাথে যুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) আসবে। ওটিপি-টি নির্দিষ্ট ঘরে বসিয়ে কনফার্মেশন বক্সে টিক দিন এবং ‘Continue’ ক্লিক করুন (Digital PAN Card)।