বাংলা হান্ট ডেস্ক: মধ্যবিত্তদের জন্য সুখবর। কমেছে হলুদ ধাতুর দর (Gold Price)। যদিও বাজারে সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে। এয়নকি বাংলার বাজারে গত কয়েকদিন ধরে সোনার দাম কমেছে। যার ফলে হাঁফ ছেড়ে বাঁচলেন আম-জনতা। প্রসঙ্গত গত কয়েক দিন আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। তবে চলতি সপ্তাহ থেকে সোনার দাম কিছুটা কমেছে। যার ফলে স্বস্তি পেলেন ক্রেতারা। এমনকি এই সোনার দাম কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও। জেনে নিন আজকের রেট।
সোনার দামে বড় পতন! জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)
সোনা মধ্যবিত্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে গয়না হিসেবে হলুদ ধাতুকে দেখা হয় তা কিন্তু নয়। ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও অনেকে সোনা কিনে রাখেন। এছাড়াও সোনা কেনার ক্ষেত্রে জুয়েলারিতে হলমার্কের চিহ্ন, হলমার্কিং এর বছর ও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে। এই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস হলো এমন একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুযায়ী তৈরি হয়েছে কিনা।

আরও পড়ুন: অবশেষে স্বস্তির নিশ্বাস, যানজট কমাতে শহরে বাড়ছে আরও একটি লেন
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪ হাজার ৩১০ টাকা। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫ হাজার ৩১০ টাকা। এছাড়া ২২ ক্যারেট ১ গ্ৰাম বেচতে গেলে আপনি পাবেন ১৩ হাজার ৯৩২ টাকা। ১৮ ক্যারেট ১ গ্ৰামের দাম ১১ হাজার ৯৪০ টাকা। সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ৯৯৯ ১ কেজি রুপোর দাম পড়বে২ লাখ ৪১ হাজার ৬৭১ টাকা।
সোনার দাম কমায়, স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানান, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও, আগামী দিনে আবারও সোনার দাম বাড়তে পারে।এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
তাদের মতে, সোনার দাম কমার ফলে যারা ইতিমধ্যে সোনা কিনে ফেলেছেন তাদের আশঙ্কা করার কিছু নেই। কিন্তু যারা কিনবেন ভাবছেন, তাদের অপেক্ষা না করার পরামর্শ দিয়েছেন তাঁরা (Gold Price)।












