বাংলাহান্ট ডেস্ক : ইলিশের নাম বললেই সর্ষের উল্লেখ তো করতেই হয়। সর্ষে ইলিশ বহু বাঙালির প্রিয় পদ। গরম ভাতে সর্ষে ইলিশ থাকলে আর কিছুই লাগে না। কিন্তু সর্ষে বাটতে গিয়ে তেতো হয়ে গেলেই সমস্ত স্বাদটাই মাটি।
সর্ষে (Cooking Tips) বাটতে গেলে আর হবে না তেতো
অনেক সময় সর্ষে বাটতে গেলে তেতো হয়ে যায়। এই গণ্ডগোল ঠেকাতে কেউ দু রকম সর্ষে একসঙ্গে মেশানোর পরামর্শ দেন, কেউ আবার নুন কাঁচালঙ্কা দিয়ে বাটতে বলেন। আবার কেউ কেউ সর্ষে ছেঁকেও নেন। কী করলে তেতো হবে না সর্ষে ইলিশ?

এভাবে বাটুন সর্ষে: বাড়িতে সর্ষে (Cooking Tips) অনেকদিন রাখা থাকলে তা মাঝেমধ্যে রোদে দিন। রান্না করার অন্তত আধ ঘন্টা আগে সর্ষে রোদে দিতে হবে। সর্ষে বাটার আগে ঠাণ্ডা বা বরফ শীতল জলে ভিজিয়ে রাখুন। এতে সর্ষে বাটলে তেতো হবে না।
আরও পড়ুন : স্পেশ্যাল ট্রেন চলাচলের সময়সীমা বৃদ্ধি, উৎসবের মরশুমের জন্য বিশেষ উদ্যোগ রেলের
মেশান এই উপকরণ: বাটার সময় সর্ষের (Cooking Tips) সঙ্গে নুন, হলুদ, কাঁচালঙ্কা একসঙ্গে মিশিয়ে নিন। কালো ও সাদা সর্ষে একসঙ্গে মিশিয়ে বাটুন। এতে স্বাদ আর ঝাঁঝ দুটোই বজায় থাকবে। মিশিয়ে নিতে পারেন পোস্ত বাটাও। এতে যেমন তেতো হওয়ার ঝুঁকি কমবে, তেমনই স্বাদও বাড়বে।
আরও পড়ুন : এবার দেবীর আগমন গমন কিসে? কী প্রভাব পড়বে সামাজিক পরিস্থিতিতে?
সর্ষে ইলিশের জন্য মাছ ভাজবেন একদম নরম করে। নামমাত্র ভেজেই তুলে নিন। তার মধ্যে দিন চেরা কাঁচালঙ্কা, কালোজিরে ফোরন। এবার কম আঁচে সর্ষে বাটা আর অল্প জল দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নিন। এরপর মাছ দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি সর্ষে ইলিশ।













