খাসির কোন অংশের মাংস সবথেকে নরম? দেখে কিনুন, মাংস হবে তুলতুলে

Published on:

Published on:

Cooking Tips use these 5 tips to tenderize mutton or chicken
Follow

বাংলাহান্ট ডেস্ক: বাঙালির কাছে মাটন মানেই আলু দিয়ে পাতলা ঝোল কিংবা ঝাল ঝাল কষা। যদিও এখন পাঁঠার মাংসের নানান রেসিপি (Cooking Tips) জনপ্রিয় হচ্ছে। তবে রবিবারের কচি পাঁঠার ঝোলের সঙ্গে তুলনা হয় না আর কিছুরই। তবে মাংস সঠিকভাবে সেদ্ধ করতে হলে ঠিকঠাক করে দেখে কেনাটাও জরুরি।

মাটনের (Cooking Tips) কোন অংশ বেশি নরম

খাসির মাংসের দাম এখন কার্যত আকাশছোঁয়া। তাই দাম দিয়ে কিনে নরম মাংস বা স্বাদ না পেলে মনটাই যায় খারাপ হয়ে। সেইসঙ্গে নষ্ট হয় টাকা। তাই কেনার আগে জেনে নিন মাটনের কোন অংশ সবথেকে বেশি নরম হয়।

Cooking tips to identify which part of mutton is soft

এই অংশে চর্বি বেশি: খাসির ঘাড়ের অংশ হয় নরম। তবে এই মাংস আবার তেমন মসৃণ নয়। এই মাংস স্টু বানাতে কাজে লাগে। বুকের অংশের মাংসে চর্বির পরিমাণ থাকে বেশি। এই মাংসের ঝোলও যেমন ভালো হয়, তেমনই বিরিয়ানি কোর্মাতেও লাগে দুর্দান্ত।

আরও পড়ুন : হাওড়া ডিভিশনেও পুজো স্পেশ্যাল, রাতে বাড়ছে শিয়ালদহ সংযোগকারী ট্রেন, নিরাপত্তাতেও নজরদারি

ঝোল বানাতে সেরা কোনটা: খাসির পাঁজরের মাংসও হয় নরম। তবে এতে হাড় থাকে। এই অংশের মাংস ছাড়াও গলে যায়। তবে এই অংশের মাংস (Cooking Tips) দিয়ে পাতলা ঝোল বানানো যায় না। মেরুদণ্ড থেকে কটি পর্যন্ত অংশের মাংসে হাড় বেশি থাকে। মাটন কারি বানানো যায় এই মাংস দিয়ে। রান অর্থাৎ পায়ের উপরের মাংস দিয়ে কাবাব বা ঝোল বানানো যায়। এখানে চর্বিও কম, হাড়ও বেশি থাকে না। পায়ের অংশে হাড় বেশি থাকায় এই অংশ দিয়ে বানাতে পারেন স্যুপ বা স্ট্যু।

আরও পড়ুন : কোনও সাধারণ কোড নয়, প্যান কার্ডের নম্বরে লুকিয়ে ‘এই’ তথ্য! জানতেন?

ভালো পাঁঠার মাংসের রঙ হয় গোলাপি বা হালকা লালচে। কালচে বা গাঢ় লাল হলে বুঝতে হবে ছাগলটি বুড়ো। হাড় ছোট ও নরম মানে পাঁঠার মাংস কচি, টাটকা। ছোট ছাগলের মাংস কিনলে দ্রুত সেদ্ধ হয়।