বাংলা হান্ট ডেস্ক: মাছ রান্না করার সময় সাধারণত আমরা সেটিকে ভেজে নিই। তবে অনেক সময় দেখা যায় মাছ ভাজতে গেলে কড়াই এর মধ্যে সেটি লেগে যায়। এমনকি বহু সময় মাছ উল্টোটে গেলে সেটি ভেঙে যায় অথবা মাছের চামড়া আলাদা হয়ে যায়। আজকের প্রতিবেদনে রইল কিভাবে মাছ ভাজলে কড়াইতে মাছ লেগে থাকবে না। সহজেই আপনি ভেজে তুলতে পারবেন মাছ (Cooking Tips)।
মাছ ভাজার সময় এই ট্রিক ব্যবহার করুন, কড়াই থাকবে পরিষ্কার (Cooking Tips)
কথাতেই রয়েছে ‘মাছে ভাতে বাঙালি’। মাছ হলে এক থালা বাদ এমনিতেই উঠে যায়। তবে মাছ ভাজতে গেলে অনেক সময় সেটি ভেঙে যায়। বা অনেক সময় দেখা যায় কড়াই এর মধ্যে লেগে থাকে মাছটি। কিন্তু বেশ কিছু বিষয় খেয়াল রাখলে আর কখনোই কড়াইতে লেগে থাকবে না মাছ। জেনে নিন সেই বিষয় বিস্তারিত (Cooking Tips)।
১) মাছ ভাজার আগে ভালো করে মাছটিকে ধুয়ে নিন। চাইলে কিচেন টিস্যু দিয়ে মাছের গায়ে একেবারে ভালো করে শুকনো করে মুছুন। কারণ মাছের গায়ে জল থাকলে করাইতে গরম তেলের মধ্যে দিলে মাছ সহজে ভেঙে যাবে। অথবা ছাল ছাড়িয়ে যাওয়ার মতন সমস্যার দেখা দিতে পারে।

আরও পড়ুন: নতুন কাঠামোয় উচ্চ মাধ্যমিক, পড়ুয়াদের দুশ্চিন্তা কমাতে হেল্পলাইন নম্বর প্রকাশ
২) মাছ ভালো করে মুছার পর তার মধ্যে নুন হলুদ ও লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভালো করে রেখে দিন। ভাজার সঙ্গে সঙ্গে নাড়তে শুরু করবেন না। এটা অনেক সময় মাছ ভেঙে যায়। অন্তত মিনিট পাঁচেক এক ভাবে রেখে দিলে, মাছ আর কড়াইয়ের গায়ে লাগবে। পাশাপাশি ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকবে না।
৩) মাছ সবসময় মাঝারি আঁচে ভাজা উচিত। কারণ বেশি আঁচে ভাজলে মাছ ভেতর থেকে সেদ্ধ হয় না। অপরদিকে কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।
৪) মাছ ভাজার সময় খুব অল্প তেলে মাছ ভাজবেন না। পাশাপাশি তেল টা ঠিকঠাক গরম হয়েছে কিনা সেই দিকে খেয়াল রাখবেন। অনেক সময় তেল ঠিকঠাক গরম না হওয়ার আগে মাছ ছেড়ে দিলে সেই কারণে অনেক সময় কড়াইয়ের গায়ে মাছ লেগে যাওয়ার আশঙ্কা তৈরি হয় (Cooking Tips)।
















