বাংলা হান্ট ডেস্ক:কম বেশি সকলেরই বাড়িতে ডিম থাকে। এবার ডিম সেদ্ধ করতে গেলে বহু সময় দেখা যায় ডিমের ভেতরে কুসুম ফেটে বাইরে বেরিয়ে আসে। আবার কখনো কখনো ডিমের সাদা অংশ ফুটন্ত জলে বেরিয়ে যায়। আপনি যদি ডিম সেদ্ধ করতে গিয়ে এরকম সমস্যা সম্মুখীন হন, তাহলে আজকের প্রতিবেদন টা আপনার জন্য। কারণ আজকের প্রতিবেদনে রইলো কীভাবে আপনি ডিম সিদ্ধ করলে ডিম ফাটবে না।
নিখুঁত সেদ্ধ ডিম চাই? ফাটার সমস্যা দূর করার সহজ কৌশল জানুন (Cooking Tips)
সস্তায় পুষ্টিকর খাবার হল ডিম। তাছাড়া সামান্য খরচ করলেই প্রোটিনের চাহিদা মিটে যায়। তাই তো চিকিৎসকেরা রোজ একটা করে ডিম খাওয়ার পরামর্শ দেন। কিন্তু সেই ডিম সেদ্ধ করতে গিয়ে যদি ফেটে যায়, তাহলে কে তা খাবে বলুন। আজকের প্রতিবেদনে রইল কিভাবে ডিম সিদ্ধ করলে পরে কখনোই আর ডিম ফেটে যাবে না (Cooking Tips)।

আরও পড়ুন: ট্রেনে নতুন নিয়ম, RAC থাকছে না, কেবল কনফার্ম টিকিটে অমৃত ভারত ও বন্দে ভারত সফর
১) প্রথমে ডিম সিদ্ধ করতে হলে একটা বড় পাত্রে জল গরম করুন। পাত্রটি বড় না নিলে একটা সঙ্গে অন্য ডিমের ধাক্কা লাগলে ফেটে যেতে পারে। তাই ডিম সিদ্ধ করতে যে জলের প্রয়োজন হয়, তা ফুটে উঠলে অল্প একটু নুন দিয়ে দিতে পারেন। পাশাপাশি আঁচ সবসময় অল্প রাখবেন। এতে ডিম ফেটে যাবে না।
২) গরম জল থেকে সরাসরি তুলে নিয়ে খোসা ছাড়ানোর চেষ্টা করবেন না। তার আগে ঠান্ডা জলে বেশকিছুক্ষণ রেখে দিন। দেখবেন সহজেই খোসা ছেড়ে যাচ্ছে ডিম থেকে।
৩) নরম ডিমের কুসুম অনেকেই পছন্দ করেন। আবার অনেকে শক্ত কুসুম খেতে ভালোবাসেন। তাই শক্ত কুসুম রাখতে চাইলে অন্তত ১২ মিনিট গরম জলে ডিম ফুটিয়ে নিন। আর হাফ বয়েল খেতে চাইলে ৫ মিনিট সিদ্ধ করলেই চলবে (Cooking Tips)।













